শিরোনামঃ-

» পিসি ফার্মা এর উদ্বোধন

প্রকাশিত: ১২. সেপ্টেম্বর. ২০২৪ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

ওষুধের সঙ্গে জীবনের সম্পর্ক রয়েছে তাই সামাজিক দায়বদ্ধতা অনেক বেশি : কাউন্সিলর সিকন্দর আলী

নিউজ ডেস্কঃ

Manual3 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সিকন্দর আলী বলেছেন, ওষুধের সঙ্গে জীবনের সম্পর্ক। তাই রোগীদের ভালো ঔষধ সরবরাহ করে ২৪ ঘন্টা সেবা নিশ্চিত করতে সেদিকে খেয়াল রাখতে হবে ফার্মেসী ব্যবসায়ীদের। কেন না এটি একটি সেবামূলক ব্যবসা এবং অন্য যে কোনো সেবামূলক ব্যবসা হতেও এটি আলাদা এবং এই ব্যবসার সামাজিক দায়বদ্ধতা অনেক অনেক বেশি।

Manual5 Ad Code

তিনি আরো বলেন, মানহীন, মেয়াদ উত্তীর্ণ কোন ওষুধ বিক্রি করা যাবে না। ব্যবসায় থাকতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। শুধু ব্যবসা করলে হবে না, ভোক্তাদের অধিকারের প্রতিও খেয়াল রাখতে হবে।

Manual1 Ad Code

তিনি বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর জিতু মিয়ার পয়েন্টে আশিয়ানা কপ্লেক্সে পিসি ফার্মা এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিসি ফার্মা এর সত্ত্বাধিকারী প্রিতম চক্রবর্তী, সৈয়দ সাদিকুল হক, নিমু চৌধুরী, রেজাউল হক, মালুম আহমদ, জিসান মনি, জয়দীপ চক্রবর্তী, শেখ মুক্তাদির, নাজিম আহমদ, রাব্বী, নাজমুল হোসেন, বি আর ড্রাগ হাউসের সত্ত্বাধিকারী শোভন বাবু, তপু মালাকার।

Manual4 Ad Code

মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন, কাজিরবাজার জামে মসজিদের মোয়াজ্জিন ফয়জুর রহমান।

এই সংবাদটি পড়া হয়েছে ২১৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30