শিরোনামঃ-

» গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়কের সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহার

প্রকাশিত: ১০. সেপ্টেম্বর. ২০২৪ | মঙ্গলবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ

গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহাজাহান সিদ্দিকীর সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বহিস্কারাদেশ প্রত্যাহার করেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা কর্তৃক বিগত ২৮ আগস্ট, ২০২৪ তারিখে আপনাকে সাময়িক বহিষ্কার করা হয়। সেই সাথে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না মর্মে কারণ দর্শানোর পত্র প্রেরণ করা হয়। কারণ দর্শানোর পত্রের জবাবে আপনি বিনা দ্বিধায় দলের কাছে দোষ স্বীকার করে পরবর্তীতে এ ধরণের কোন ঘটনার পুনরাবৃত্তি করবেন না বলে অঙ্গীকার করেন।

Manual2 Ad Code

এমতাবস্থায় কারণ দর্শানোর জবাব সন্তোষ জনক হওয়াতে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে সাময়িক বহিষ্কার প্রত্যাহার করা হলো।’

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৬ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930