- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
- ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
- সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
- সিলেট আইডিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান
- ৩১ নম্বর ওয়ার্ডে ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান
- দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সিসিক প্রশাসক
- বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ২৯নং ওয়ার্ডের কমিটি গঠন
» ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন
প্রকাশিত: ১০. সেপ্টেম্বর. ২০২৪ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
সিলেটে ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টম্বর) বিকেল ৫টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই বিদ্যুত অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহ-সভাপতি গোপাল বাহাদুরের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট নগরীতে বিদ্যুতের লোডশেডিং অসহনীয় হয়ে পড়েছে।
কর্তৃপক্ষ নিদিষ্ট কোনো সময় নির্ধারণ না করে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং করছে। এতে করে নগরবাসী চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। অসহনীয় গরমের মধ্যে লোডশেডিং থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।
অন্ধকারের মধ্যে ব্যবসা করতে হচ্ছে ব্যবসায়ীদের। অন্যদিকে বিদ্যুতের লোডশেডিংয়ের কারনে বাসা বাড়িতে দেখা দিয়েছে পানির চরম সংকট। প্রচন্ড গরমে বিদ্যুত না থাকায় অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা।
বক্তারা অবিলম্বে বিদ্যুতের এ লোডশেডিং বন্ধের দাবি জানান এবং কি কারনে বারবার এই লোডশেডিং করা হচ্ছে তার কারন সিলেটবাসীকে জানানোর আহবান জানান।
সিলেটে বিদ্যুতের চাহিদার তুলনায় উৎপাদন অনেক বেশি থাকার পরেও কেন এ লোডশেডিং করা হয় তা সিলেটবাসীর বোধগম্য নয়। ঘন্টার পর ঘন্টা ধরে লোডশেডিং করে সিলেটবাসীর প্রতি চরম বৈষম্যের এ নীতি পরিহারের আহবান জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সুরমা বয়েজ ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, শ্রমিক নেতা এম বরকত আলী, সিলেট প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ আব্দুল মজিদ, সাংবাদিক হাসান মো. শামীম, সুরমা বয়েজ ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক রেজওয়ান আহমদ, সাংবাদিক মামুন চৌধুরী, সাংবাদিক দেলোয়ার হোসেন দিলু, নাদিম আহমদ টিপু, মো. শিপন মিয়া প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭৪ বার
সর্বশেষ খবর
- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
- ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
- সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর