শিরোনামঃ-

» সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে সিসিকের উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ০১. সেপ্টেম্বর. ২০২৪ | রবিবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
নগরীর যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী, এনডিসির নেতৃত্বে রবিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নগর ভবন প্রাঙ্গণ থেকে শুরু করে অম্বরখানা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

Manual2 Ad Code

এসময় সিসিক প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেন, নগরীর ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা করছেন ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীরা। অথচ তাঁদের জন্য লালদিঘিরপাড়স্থ অস্থায়ী হকার মার্কেটের খালি স্থানে ব্যবসা পরিচালনার ব্যবস্থা করে সিটি কর্পোরেশন।

নগরীর সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলায় নগরজুড়ে তীব্র যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। তাই জনস্বার্থে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে কয়েকদিন ধরে নগরীতে মাইকিং করা হচ্ছে।

সড়ক ও ফুটপাত থেকে ভ্রাম্যমাণ ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করতে আজ আমরা অভিযান পরিচালনা করেছি।

Manual7 Ad Code

সুন্দর এই নগরী আরো সুন্দর করতে ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আমরা ফুটপাতের ব্যবসায়ীদের নির্ধারিত স্থানে সরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। তার পরও কেউ অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটালে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

অভিযানকালে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর সায়ীদ মো. আব্দুল্লাহ, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সনতু, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান, ২১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, ২২নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফজলে রাব্বী চৌধুরী, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন, ৩১নং ওয়ার্ড কাউন্সিলর নজমুল হোসেন, ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. জয়নাল আবেদীন, ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. রিয়াজ মিয়া, ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, ৪২নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, ৪নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ রুহেনা খানম মুক্তা, ৫ নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর শাহানা বেগম শানু, ৭নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর নার্গিস সুলতানা, ১৪নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর বাবলী আক্তার, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেঃ কর্নেল (অব:) মোহাম্মদ একলিম আবদীন, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ বিভিন্ন শাখার কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30