- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
- নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম ‘ব্যবসায়ীরা নিলেন কিউ আর কোড’
- সবাইকে মানবিক কাজে এগিয়ে আসা দরকার : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন বৃহস্পতিবার
- বি.কে.এম সিলেট মহানগর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
- সিলেটে বাণিজ্যমেলা শান্তিপূর্ণভাবে সফলে বাণিজ্যমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
» সিলেটের হকার্স মার্কটে চাঁদাবাজি-হামলা : পদচ্যুত মেয়র সহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশিত: ২২. আগস্ট. ২০২৪ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
সিলেট নগরের লালদীঘি হকার্স মার্কেটে সন্ত্রসী হামলা লুটপাট ও ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন, সিলেট জেলা শ্রমিকদল নেতা মো. রুহুল আমিন রুবেল।
মামলায় সিলেট সিটি কর্পোরেশনের সদ্য পদচ্যুত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে প্রধান করে ১৩ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা আরো ২৫০ জনকে আসামী করা হয়েছে।
আদালতের ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমেন মামলাটি আমলে নিয়ে এফআইআর মূলে আসামিদের গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দের জন্য সিলেট কোতোয়ালী মডেল থানার ওসিকে আদেশ প্রদান করেছেন।
মামলায় এজাহারভুক্ত আসামীরা হলেন-সিলেট সিটি কর্পোরেশনের সদ্য পদচ্যুত ও পলাতক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী (৬৯), এসএমপি সিলেট এর উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (৫০), এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম উত্তর) মোঃ সাদেক দস্তগীর কাউছার (৪০), নগরের বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কল্লোল গোস্বামী, কোতয়ালী মডেল থানার সদ্য বদলী হওয়া অফিসার ইনচার্জ মো: মঈন উদ্দিন, আলোচিত চাঁদাবাজ হাকার্সলীগ নেতা রুমন আহমদ (৩২), সিলেট মহানগর আওয়ামী হকার্সলীগের সভাপতি চাঁদাবাজ রকিব আলী (৫০), মেয়রের পিএস শহীদ চৌধুরী (৫৫), সিলেট জেলা আওয়ামী লীগ নেতা মো. জিল্লুর রহমান দারা (৫০), বঙ্গবন্ধুু প্রজন্মলীগ সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক চাঁদাবাজ মো. ছুরত আলী (৪৬), হাকার্সলীগ নেতা খোকন আহমদ (৪২), সুমন আহমদ (৩৬) ও যুবলীগ নেতা আব্দুল মুকিত (৫০)।
মামলায় অভিযোগ করা হয়- আসামিরা চাঁদাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা হকারদের কাছ থেকে দাবিকৃত চাঁদা না পেয়ে গত ২৩ জুলাই বিকেলে নগরের লালদিঘীর পার পূর্ণবাসনকৃত হকার্স মার্কেটে সশস্ত্র হামলা চালায়। এ সময় হামলাকারীরা ব্যবসায়ীদের দোকানের লাখ লাখ টাকার মালামাল লুটে নেয় এবং দোকানগুলো তছনছ করে ব্যাপক ক্ষতিসাধন করে। এমনকি ব্যবসীদের অবরোধ ও আটক করে তাদের উপর শারিরীক নির্যাতন চালায়।
এসময় তারা আটজন হকার ব্যবসায়ীকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে আটকে রেখে রাতভর নির্যাতন করে। পরদিন ২৪ জুলাই তাদেরকে আদালতে মাধ্যমে প্রেরণ করেন।
মামলায় আরো অভিযোগ করা হয়, তৎকালীন মেয়র আনোয়ারুজ্জামান, তার এপিএস ও এসএমপির আলোচিত অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) এবং তাদের অধঃস্তন পুলিশ কর্তাদের নির্দেশে হাকার্সলীগ নেতা চাঁদাবাজ রুমন আহমদ, রকিব আলী ও মো. ছুরত আলী দীর্ঘদিন থেকে হকার্সদের উপর নির্যাতন চালিয়ে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করে আসছিল।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি সিলেট জেলা বারের অ্যাডভোকেট সায়েম খান।
এই সংবাদটি পড়া হয়েছে ২৫৫ বার
সর্বশেষ খবর
- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর