শিরোনামঃ-

» সাংবাদিকের উপর হামলায় ইমজার নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ১৭. আগস্ট. ২০২৪ | শনিবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual7 Ad Code

দেশে চলমান আন্দোলন পরিস্থিতির সুযোগ নিয়ে গণমাধ্যমের ওপর লাগাতার প্রকাশ্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট (ইমজা), সিলেট।

ইমজা’র সভাপতি সজল ছত্রী ও সাধারণ সম্পাদক শ্যামানন্দ দাশ এক যুক্ত বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে শনিবার নগরীর চৌহাট্টায় শারীরিকভাবে আক্রমণের শিকার হন সময় টেলিভিশনের স্টাফ ক্যামেরাপার্সন নওশাদ আহমদ চৌধুরী ও সিলেট ব্যুরোর রিপোর্টার অপু বণিক। তাঁরা শিক্ষার্থীদের গ্রাফিতি ও এইচএসসি পরীক্ষায় অটোপাসের দাবিতে অনুষ্ঠিত শিক্ষার্থীদের কর্মসূচির সংবাদ সংগ্রহ করছিলেন।

Manual5 Ad Code

এর আগে সংবাদ সংগ্রহকালে বন্দরবাজার এলাকায় পুলিশের গুলিতে প্রাণ হারান দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক এটিএম তুরাব। জিন্দাবাজার এলাকায় বৈষম্যবিরোধি আন্দোলনকারীরা বিভৎসভাবে মারধর করে ৭১ টেলিভিশনের রিপোর্টার হোসাইন আহমেদ সুজাত ও ক্যামেরাপরাসন তারেক আহমেদ সানিকে। ভেঙে চুরমার করে দেয়া হয় তাঁদের ক্যামেরা-মাইক্রোফোন।

Manual6 Ad Code

বিবৃতিতে ইমজা নেতৃবৃন্দ বলেন, এই ধরণের হামলা কেবল নিন্দনীয়ই নয়, স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায়।

বিবৃতিতে তাঁরা এ হামলার সাথে জড়িতদেরকে আইনের আওতায় নিয়ে আসার পাশাপাশি তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব মহলের প্রতি আহ্বান জানান।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২২৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930