- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
- সিকৃবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
- সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ
- টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
- ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা
- সিলেট মহানগরীর ছোট-বড় প্রতিটি রাস্তায় ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী অনুষ্ঠিত
» অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলির সকল সদস্যকে মেট্রোপলিটন চেম্বারের অভিনন্দন ও শুভেচ্ছা
প্রকাশিত: ১৭. আগস্ট. ২০২৪ | শনিবার
নিউজ ডেস্কঃ
শনিবার (১৭ আগস্ট) সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর বর্তমান ও সাবেক পরিচালকবৃন্দকে নিয়ে এসএমসিসিআই এর কনফারেন্স হলে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, এসএমসিসিআই এর সভাপতি আফজাল রশীদ চৌধুরী। সভার শুরুতে সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সকল শহীদ স্মরণে শোক প্রস্তাব আনা হয় এবং নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
তাঁরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং আহতদের চিকিৎসার ব্যাপারে খোজখবর নেয়া ও চিকিৎসার ব্যাপারে মেট্রোপলিটন চেম্বারের পক্ষ থেকে সহযোগীতা করার জন্য সহ সভাপতি মো. মুহিতুল বারী রহমান ও পরিচালক মো. আব্দুর রহমান রিপনকে দ্বায়িত্ব প্রদান করা হয়।
সভায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে সকল উপদেষ্টাকে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালনা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
এক বার্তায় এসএমসিসিআই এর সভাপতি অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করেন। সভায় সম্প্রতি সহিংসতায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লোটপাটের নিন্দা জানানো হয়।
সভায় সাম্প্রতিক সহিংসতার জেলা ও মহানগরের ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির জন্য দু:খ প্রকাশ করা হয়।
সভায় সাবেক ও বর্তমান পরিচালকরা বলেন, ব্যবসায়ীরা আজ আতংকিত, ব্যবসা প্রতিষ্টানে হামলা ও ভাংচুরের ভয়ে আতংকের মাঝে আছেন।
এ অবস্থা থেকে উত্তরণ ও আইন শৃ:খলা পরিস্থিতি উন্নয়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহবান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন, এসএমসিসিআই এর সহ সভাপতি মো. মুহিতুল বারী রহমান, প্রাক্তণ সহ সভাপতি মাওলানা খায়রুল হোসেন, পরিচালক জিয়াউল গণী আরেফিন, আব্দুর রহমান রিপন, মো. ফেরদৌস আলম, রাজিব ভৌমিক, প্রাক্তণ পরিচালক মো. শাব্বির আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, পরিচালক অজয় কুমার ধর,মোহাম্মদ আব্দুল্লাহ, মো. কাপ্তান হোসেন, মো. জহির হোসেন, মো. জিল্লুর রহমান সুমন, প্রাক্তণ পরিচালক আলীমুছ ছাদাত চৌধুরী, জালাল উদ্দিন আহমদ।
সভা পরিচালনা করেন, এসএমসিসিআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪৫ বার
সর্বশেষ খবর
- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর