- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
» সিলেটে শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্র জনতার উপর পুলিশি হামলার নিন্দা বাম দল সমূহের
প্রকাশিত: ০৩. আগস্ট. ২০২৪ | শনিবার
নিউজ ডেস্কঃ
বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ সিলেটের চৌহাট্টা পয়েন্টে কোটা সংস্কার আন্দোলনে স্বতঃস্ফূর্ত শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্র জনতার উপর নির্মম পুলিশি হামলা নিন্দা জানিয়েছেন।
আজ শনিবার (৩ আগস্ট) বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা আহ্বায়ক, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক সিরাজ আহমদ, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর শাখার সভাপতি এডভোকেট জাকির আহমদ সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সঞ্জয় কান্ত দাশ, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার নেতা সাম্যবাদী আন্দোলনের সুশান্ত সিনহা, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলনের এডভোকেট মহীতোষ দেব এক যুক্ত বিবৃতিতে এই নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আজ ০৩ আগষ্ট ২০২৪ বিকেল ৫ টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাবেশ ও গণ অবস্থান কর্মসূচি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য এর সভাপতিত্বে ও গণতান্ত্রিক ছাত্র জোটের অন্যতম ছাত্রনেতা সঞ্জয় কান্ত দাস এর পরিচালনায় শুরু হওয়ার পরপরই চৌহাট্টা পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ গণ-অবস্থান কর্মসূচিতে এক যোগে পুলিশ-বিজিবি ও ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা অস্ত্রসস্ত্র সহ আক্রমণ ক্রমে সাধারণ ছাত্রছাত্রীদের বেধড়ক লাঠিপেটা, টিয়ারগ্যাস ও গুলি শান্তিপূর্ণ সমাবেশকে ছত্রভঙ্গ করা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাবেশ ও গণ অবস্থান কর্মসূচিকে পন্ড করে দেয়।
বিবৃতিতে বলেন, ছাত্র জনতার গণমিছিলের এই কর্মসূচিতে সারা দেশে বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ পথে নেমে এসেছে। সবার কণ্ঠে একই স্লোগান, ‘এই খুনি সরকারকে পদত্যাগ করতে হবে, ভাই হত্যার বিচার করতে হবে’। কিন্তু দেখা গেল সরকার পূর্বের ন্যায় আবারও জনতার গণরায়কে আমলে না নিয়ে দমন পীড়নের পথেই হাঁটছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আজও সিলেটের চৌহাট্টা পয়েন্টে কোটা সংস্কার আন্দোলনে স্বতঃস্ফূর্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল সে সময় পুলিশি হামলা করেছে, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করেছে।
এভাবে হামলা করে এই জনজোয়ার বন্ধ করা যাবে না। আন্দোলনকে দমন করতে পারবে না সরকার। অব্যাহতভাবে এই দমন পীড়ন করে সরকার কোনভাবেই নিজেদের রক্ষা করতে পারবে না বরং বিস্ফোরণকে আরও বেশি উসকে দেবে।
নেতৃবৃন্দ আরও বলেন, সরকারের উচিত কালবিলম্ব না করে পদত্যাগ করে দেশের মানুষের এই গণরায়কে মেনে নেয়া এবং সমস্যার রাজনৈতিক সমাধানের উদ্যোগ গ্রহণ করার।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৩০ বার
সর্বশেষ খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
- ১ মাসের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হলে নগর ভবনেই প্রতিকী হকার কর্মসূচীর ঘোষনা
- সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ


