শিরোনামঃ-

» বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন সিলেট বিভাগীয় কমিটির জরুরী সভা

প্রকাশিত: ২৯. জুন. ২০২৪ | শনিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual6 Ad Code

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির জরুরী সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

শনিবার (২৯ জুন) সকাল ১১টায় সিলেট নগরীর উপশহরস্থ কার্যালয়ে এ জরুরী সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual6 Ad Code

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহ সভাপতি মো. কামাল উদ্দিন, গাজী মো. জাফর সাদেক, সহ সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদ, প্রফেসর সিরাজুল হক, ফয়েজ উদ্দিন আহমদ, মো. হুরায়রা ইফতার হোসেন, আলী আফছার মো. ফাহিম, লোকমান আহমদ মাছুম, জিহাদ আহমেদ এপল, রাসেল আহমদ, ফরহাদ আলী ইমন, স্যার জন রসু, হারুন রশিদ, আনহার উদ্দিন, মো. ফজলে রাব্বি, আতাউর ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সড়ক ও জনপথ এর ইজারা, বিস্ফোরক পরিদপ্তর এবং অফিস সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় এবং পেট্রোল পাম্প এসোসিয়েশন, ট্যাংক লরি, এলপিজি ও সিএনজি এসোসিয়েশন নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30