- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» কাউন্সিলর আজাদের বাস ভবনে হামলা ও ভাংচুরের ঘটনায় সিসিকের কর্মবিরতি ঘোষণা
প্রকাশিত: ২৯. জুন. ২০২৪ | শনিবার
কাউন্সিলর আজাদের বাস ভবনে হামলা ও ভাংচুরের ঘটনায় ৩ দিনের কর্মসূচি সিসিকের
স্টাফ রিপোর্টারঃ
সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলা ও ভাংচুরের ঘটনায় দোষিদের গ্রেফতারের দাবিতে তিন দিনের কর্মসূচির ঘোষণা করেছে সিসিক।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্দেশে ও ভারপ্রাপ্ত মেয়র মো. মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে শনিবার (২৯ জুন) নগর ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর।
আগামীকাল রবিবার (৩০ জুন) দুপুর ১২টায় পেন-ডাউনের মধ্য দিয়ে নগর ভবনসহ ৪২টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এক যোগে ১ ঘন্টা করে মোট ৫৭ ঘন্টা কর্মবিরতি পালন করা হবে। এছাড়াও আগামী ১ জুলাই সোমবার টিলাগড় পয়েন্টে অবস্থান কর্মসূচি ও ২ জুলাই মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হবে।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান কামরান বলেন, ২০নং ওয়ার্ডের ৫ বারের নির্বাচিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে ন্যাক্কারজনক হামলা ও ভাংচুরের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই।
এ ঘটনায় সকল কাউন্সিলর ও কর্মকর্তাদের সর্বসম্মতিক্রমে আগামীকাল রবিবার থেকে তিনদিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সভায় দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।
এসময় সিলেট সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৫ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক



