শিরোনামঃ-

» সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের ২০২৩-২৪ সালের বার্ষিক সাধারণ সভা

প্রকাশিত: ২৯. জুন. ২০২৪ | শনিবার


Manual7 Ad Code

ডেস্ক নিউজঃ

সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের ২০২৩-২০২৪ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টায় নগরীর লামাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এই বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।

Manual7 Ad Code

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সরকার ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য ও দেশের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গড়তে নানান প্রদক্ষেপ হাতে নিয়েছেন।

সিলেট কয়লা আমদানীকারক গ্রুপকে ব্যবসায়ীদের স্বার্থে আমদানীকারকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সংগঠনের কার্যক্রম গতিশীল করতে ব্যবসা ক্ষেত্রে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সিলেট কয়লা আমদানীকারক গ্রুপ কার্যনির্বাহী কমিটির সভাপতি চন্দন সাহার সভাপতিত্বে ও অফিস সচিব গুরুপদ দেব মোহিত এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন গ্রুপের সহ সভাপতি মো. জাহাঙ্গীর মিয়া।

গ্রুপের ২০২৩-২৪ইং সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন। ২০২২-২৩ সালের অডিটকৃত হিসাব ও ২০২৪-২০২৫ সালের গ্রুপের সম্ভাব্য বাজেট পেশ করেন, গ্রুপের অর্থ-সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী।

বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন, গ্রুপের সাবেক সভাপতি হাজী দিলওয়ার হোসেন, সাবেক সভাপতি মো. এমদাদ হোসেন, সিনিয়র সহ সভাপতি মো. আব্দুল হামিদ, সৈয়দ আহমদ, মনসুর চৌধুরী, মো. শাহীন চৌধুরী, মো. নাসির উদ্দিন, সারোয়ার হোসেন ছেদু, ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী, মো. রিয়াজ উদ্দীন।

Manual4 Ad Code

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সাধারণ সম্পাদক মঞ্জু গোপাল সরকার, আন্তর্জাতিক সম্পাদক জাকারিয়া ইমতিয়াজ জাকির, প্রচার সম্পাদক সোহেল আহমদ, কার্যকরী সদস্য মো. সেলিম আহমদ, মো. শাহ আলম, মো. কামাল উদ্দিন, আব্দুল আহাদ, মো. মনিরুল হক, মো. নিয়াজ উদ্দিন, মো. জুয়েল আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪১৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31