- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» বিশ্বনাথে অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা
প্রকাশিত: ০৯. জুন. ২০২৪ | রবিবার
বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার সদ্য অবসরে যাওয়া সহকারী অধ্যাপক মাওলানা আবুল ফজল মোহাম্মদ আহমদ হোসাইনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (৯ জুন) দুপুরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মাদ্রাসা হলরুমে তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়।
এলাহাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহির মো. হোসাইনের সভাপতিত্বে আরবি প্রভাষক মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে মাওলানা আবুল ফজল মোহাম্মদ আহমদ হোসাইন- ‘জানি না আমি কতটুকু শিক্ষাদান করতে পেরেছি। তবে, আমার চেষ্টার কোন ত্রুটি ছিল না। আমি যেন ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি-আপনারা এই দোয়াটুকু করবেন।’
তিনি উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলেন, ‘তোমরা ঠিকমত পাঁচ ওয়াক্ত নামায আদায় করবে। মা-বাবার খেদমত করবে। আর কখনোই অসত্য কথা বলবে না। বিশেষ করে লেখাপড়ায় গভীর মনোযোগ দিবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট।
বক্তব্যে তিনি বলেন, ‘মহান শিক্ষক মাওলানা আবুল ফজল মোহাম্মদ আহমদ হোসাইনের চাকুরির বয়স আমার বয়সের সমান। তিনি তার জীবনের মূল্যবান ৩৮টি বছর আদর্শ মানুষ গড়ার জন্য ব্যয় করেছেন। একজন আপাদমস্তক সহজসরল এই শিক্ষক অসংখ্য-অগণিত ছাত্রছাত্রীকে সুশিক্ষিত হিসেবে তৈরি করে গেছেন।
শুধু তাই নয়, তিনি তাঁর তিন সন্তানকেও আদর্শবান উচ্চশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলেছেন। শিক্ষাক্ষেত্রে তার অবদানকে আমি সারাজীবন শ্রদ্ধাভরে স্মরণ করব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, তেলিকোনা আলিম মাদ্রাসা সহকারী শিক্ষক মাওলানা এটিএম নুর উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান। সংবর্ধিত অতিথিকে নিবেদিত মানপত্র পাঠ করেন মাদ্রাসা সহকারী শিক্ষক মাওলানা রহমত উল্লাহ।
শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন আলিম ১ম বর্ষের ছাত্র হাফেজ আহসান উদ্দিন, নাত-ই রাসুল সা. পরিবেশন করেন আলিম ১ম বর্ষের ছাত্র কামিল আহমদ, স্বাগত বক্তব্য রাখেন আলিম ১ম বর্ষের ছাত্র মোদাব্বিরুল হক রাহী এবং বর্তমান ও সাবেক ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন সাবেক ছাত্র শামছুল হুদা।
এ সময় উপস্থিত ছিলেন, তেলিকোনা আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা হরমুজ আলী, ইংরেজী প্রভাষক ফরিদুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হানিফ বেপারী, সহকারী শিক্ষক মাওলানা আবদুল মোমিন, মহরম আলী, ইবতেদায়ীর শিক্ষক ক্বারী ওলীউর রহমান, আবদুর রহিম, তেলিকোনা গ্রামের তেরা মিয়া, তেলিকোনা মাঝপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা কাওছার আহমদ, সংগঠক হোসাইন আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪৬ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- নবীগঞ্জে শতবর্ষী ও চিরকুমার মুকুন্দ চন্দ্র দাসকে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’-এর সম্মাননা স্মারক প্রদান
- গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন
- মৌলভীবাজার সমিতি সিলেটের শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার দরখাস্ত আহবান
- বিশ্বনাথে দুই প্রবাসীকে সংবর্ধনা ও বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল


