শিরোনামঃ-

» বিএনপির আদর্শ ও জনকল্যাণমূলক রাজনীতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : সাহেদ আহমদ

প্রকাশিত: ২০. অক্টোবর. ২০২৬ | মঙ্গলবার

Manual3 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধিঃ

Manual1 Ad Code

জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি বিএনপির আদর্শ, নীতি ও জনকল্যাণমূলক রাজনৈতিক কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক সাহেদ আহমদ।

Manual3 Ad Code

তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং জনগণের কল্যাণে কাজ করতে হলে রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দলের নীতি-আদর্শ সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) গোয়াইনঘাট বাজারে গোয়াইনঘাট প্রেসক্লাবের হলরুমে আয়োজিত জিয়া মঞ্চ গোয়াইনঘাট উপজেলা শাখার কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা জিয়া মঞ্চের দপ্তরের দায়িত্ব জুনেদ আহমদ, সিনিয়র সদস্য আশিকুর রহমান আশিক, ইমন আহমেদ সাহান, দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মুতি।

Manual1 Ad Code

গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক, ফখরুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও সদস্য সচিব জামিল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চ নেতা আলিম উদ্দিন, আজমল হোসেন, সিরাজুল ইসলাম সিরাজী, সাব্বির আহমদ, দুলাল আহমদ, ফয়ছল আহমদ, শাহিন আহমদ, ওবাদুর রহমান, এবাদুর রহমান, গোলাম কিবরিয়া, শামীম ওসমান, সুফিয়ান, সাহাব উদ্দিন, ইছা মিয়া, সেলিম উদ্দিন, নুরুল ইসলাম, নজরুল ইসলাম, রাহিম বিন খালিক প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৯ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031