শিরোনামঃ-

» মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির খাদ্য বিতরণ

প্রকাশিত: ৩১. মে. ২০২৪ | শুক্রবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তাঁর জন্যই আজ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। রণাঙ্গনে তিনি বীর সেনানি ছিলেন। তাঁর ঘোষণায় বীর মুক্তিযোদ্ধারা উজ্জীবিত হয়ে দেশ স্বাধীন করেছিলেন।

Manual5 Ad Code

তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়া যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন কিছু বিপদগামী সেনাসদস্য আজ থেকে ৪৩ বৎসর আগে আজকের এই দিনে নির্মমভাবে হত্যা করে। আমরা রুহের মাগফিরাত কামনা করি।

শুক্রবার (৩১ মে) বাদ জুম্মা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির দুদিনের কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনে স্হানীয় মারকাজু শায়খিল ইসলাম আল আমিন এতিমখানায় খাদ্য বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসিম হোসাইন এসব কথা বলেন।

Manual5 Ad Code

আলোচনা সভা শেষে মাদ্রাসার মোহতামিমের পরিচালনায় দোয়া করা হয়। দোয়ায় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাঁর ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়।

Manual5 Ad Code

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

Manual8 Ad Code

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, নজিবুর রহমান নজিব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, আহব্বায়ক কমিটির সাবেক সদস্য মতিউল বারী খোরশেদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম মল্লিক, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছার খান, মহনগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল, ২২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ মুরাদ, ২১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক সেকু ২৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহিম আলী রাসু, বিএনপি নেতা আলী হায়দার মজনু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হারুনুর রশীদ হারুন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, ১৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল, ২৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, ১৯নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মাহিয়ান আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য ফাহিম আহমদ চৌঃ, ছালেক আহমদ, নজিম উদ্দীন, লিয়াকত আলী ইমন, রাসেল আহমদ, সাবেক ছাত্র দল নেতা রুজেল ইমাম।

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31