- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
- তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল : মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা দলের পলাশের পদ অব্যাহতি
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
» তামিম’র জামিন নামঞ্জুর, সিলেট জেলা বিএনপির নিন্দা
প্রকাশিত: ৩১. মে. ২০২৪ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
নাশকতা মামলায় সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়াকে কারাগারে পাঠিয়েছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে বিশেষ ক্ষমতা আইনের ওই মামলায় আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিচারক এ.কিউ.এম নাসির উদ্দিন তার আবেদন নামঞ্জুর করেন।
এরআগে ২২ এপ্রিল উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জন্য জামিন পান তামিম। গতকাল জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে ফের জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন বলে নিশ্চিত করেন তামিমের আইনজীবী মোছা. শাহানারা বেগম।
এদিকে আদালতের এমন আদেশে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
শুক্রবার (৩১ মে) সিলেট জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে তাঁরা বলেন, বিরোধী দলের নেতা কর্মীদের উপর সরকারের দমনপীড়ন দিন দিন তীব্রতর হচ্ছে।
এসব কাজে তারা আদালতকে ব্যবহার করছে। আদালতকে দিয়ে মিথ্যা মামলার জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোই এখন সরকারের প্রধান লক্ষ্য। তামিম ইয়াহয়ার বেলায় তাই হয়েছে। তার জামিন নামঞ্জুর করে কারান্তরিন করার ঘটনায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেন ও মিথ্যা মামলা প্রত্যাহার সহ অবিলম্বে তার মুক্তির দাবি জানান।
উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত বছরের ২৯ অক্টোবর গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজারে তামিমের নেতৃত্বে হরতাল পালন করে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন।
এ ঘটনায় পরদিন ৩০ অক্টোবর গোলাপগঞ্জ মডেল থানায় নাশকতা মামলা (১৯/২৩) দায়ের করে পুলিশ। ওই মামলায় তামিম ইয়াহয়াকে প্রধান আসামি করা হলে তিনি চলতি বছরের ২২ এপ্রিল উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জন্য জামিনে ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৬ বার
সর্বশেষ খবর
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- পাল্টা সংবাদ সম্মেলন; ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’
- সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেটে সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর; থানায় অভিযোগ


