- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- ‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
- বিশ্ব রক্তদাতা দিবসে সিলেটে ২৬ জন বীর রক্তদাতাকে বিশেষ সম্মাননা
- অন্যান্য ৭টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদেরও দায়িত্ব গ্রহণ
- জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
- সিটির পরিচ্ছন্ন কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ
- উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
» জেন্ডার সমতা ও বাল্যবিবাহ বিষয়ক আলোচনা সভা
প্রকাশিত: ২৯. মে. ২০২৪ | বুধবার
ডেস্ক নিউজঃ
ইউনিসেফের সহায়তায় শিশু ও কিশোর কিশোরীদের কল্যাণ, অধিকার এবং ক্ষমতায়নে সামাজিক ও আচরণ পরিবর্তন, সিলেটে একটি প্রকল্পটি বাস্তবায়ন করছে এনজিও সংগঠন ‘সুশীলন’।
প্রকল্পের উদ্দেশ্য; বাল্যবিবাহ বন্ধ, শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, ইপিআই টিকাদান কভারেজ বাড়ানো, অসংক্রামক রোগ প্রতিরোধ, পুষ্টি শিক্ষা এবং শিশু ও কিশোর-কিশোরীদের চারপাশের সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং তা মোকাবেলায় ইতিবাচক আচরণের মাধ্যমে পরিবার ও কমিউনিটিকে সক্রিয় করা।
এরই ধারাবাহিকতায় বুধবার (২৯ মে) সিলেট সিটি কর্পোরেশন হল রুমে জেন্ডার সমতা, বাল্যবিবাহ এবং সামাজিক আচরণ পরিবর্তন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদ ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর।
বক্তৃতা করেন, ইউনিসেফ সিলেট অফিসের কনসাল্টেন্ট শেখ আলী হায়দার আজম, সুশীলন-এর সিলেটের প্রকল্প সমন্বয়কারী, মোঃ আলমগীর মিয়া, উপজেলা সমন্বয়কারী মোঃ সাইফুল হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক তপন কান্তি ঘোষ, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুর রফিক, জেলা প্রাইমারি শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ, জেলা জনস্বাস্থ্য দপ্তরের সহকারি প্রকৌশলী মো. লায়েছ মিয়া তালুকদার, শাহ পরান থানার সাব ইন্সপেক্টর জাকির হোসেন, মা ও শিশু বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার শামসুর নাহার প্রমুখ।
সভায় জানানো হয়, পৃথিবীর যে কয়টি দেশে বাল্যবিবাহের প্রবণতা বেশি, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। দেশে বেশিরভাগ মেয়ের বিয়ে হয় ১২-১৮ বছরের মধ্যে। বিয়ের ১৩ মাসের মধ্যেই শতকরা ৬৫ জন নারী সন্তান ধারণ করেন। গ্রামের নারীদের বেশিরভাগই বিয়ের এক বছরের মধ্যে সন্তান জন্ম দেন।
বাল্যবিবাহের অধিকাংশ কারণ হচ্ছে, দরিদ্রতা, সচেতনতার অভাব, প্রচলিত প্রথা ও কুসংস্কার, সামাজিক অস্থিরতা, মেয়েশিশুর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি, নিরাপত্তার অভাব, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যৌতুক প্রথা এবং বাল্যবিবাহ রোধ-সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগ না হওয়া।
বাল্যবিবাহের কারণে অপরিণত বয়সে সন্তান ধারণ, মাতৃমৃত্যুর হার বৃদ্ধি, স্বাস্থ্যহানী, তালাক, পতিতাবৃত্তি, অপরিপক্ব সন্তান প্রসব সহ নানাবিধ জটিলতার শিকার হচ্ছে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯২ বার
সর্বশেষ খবর
- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- ‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- রক্তদাতা মানবতার শ্রেষ্ঠ সৈনিক
- মউশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিনহাজ উদ্দিনকে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির সংবর্ধনা
- গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- চ্যাম্পিয়ন রাজন ভলিবল একাডেমি সিলেটে বার্ষিক ক্রীড়া কর্মসূচির ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন


