শিরোনামঃ-

» সিলেট জেলা বিএনপির ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ০৭. এপ্রিল. ২০২৪ | রবিবার

Manual3 Ad Code

অভাব অনটনে মানুষের মনে ঈদের আনন্দ নেই : কাইয়ুম চৌধুরী

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশে কোন গণতান্ত্রিক সরকার নেই। ডামি ও অবৈধ সরকার নিজেদের ক্ষমতাকে আকড়ে রাখতে দেশে জুলুম-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। সাধারণ মানুষ পেটভরে সেহরী ও ইফতার করতে পারছেনা, অভাব অনটনের মধ্যে মানুষের মনে আজ ঈদের আনন্দ নেই। যেদিন এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করা হবে সেই দিনই দেশের সাধারণ মানুষের মনে প্রকৃত ঈদের আনন্দ আসবে।

রবিবার (৭ এপ্রিল) বিকেলে সিলেট জেলা বিএনপির সার্বিক সহযোগিতায় ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির ব্যাবস্থাপনায় দক্ষিণ সুরমার সিলাম চকের বাজার এলাকায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নির্যাতিত নেতাকর্মীর মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রদত্ত নগদ ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code

এসময় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান দেশে ফিরতে পারেছেন না, আমাদের হাজার হাজার নেতাকর্মীদের গুম-খুন করা হয়েছে। এখনো অনেক নেতাকর্মী নিখোঁজ ও কারাগারে রয়েছেন। এমন পরিস্থিতিতে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরাই নয়, দেশের সাধারণ মানুষের মনেও ঈদের আনন্দ নেই। যেদিন ফ্যাসিবাদকে বিদায় করতে পারব, সেদিনই আমরা ঈদের আনন্দ উদযাপন করতে পারব।

Manual2 Ad Code

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ সভাপতি বদরুল ইসলাম জয়দু’র সভাপতিত্বে, জেলা সহ সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম তুরনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, কোহিনূর আহমদ, প্রচার সম্পাদক লোকমান আহমদ, সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ কৃষি বিষয়ক সম্পাদক শামসুর রহমান সুজা, সহ ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, বিএনপি নেতা জিলা মিয়া মেম্বার, আফতাব উদ্দিন, আজমল আলী, আশরাফুল ইসলাম বাহার, আব্দুল মালেক মল্লিক, পাবেল রহমান, অলি আহমদ, রায়হানুল হক প্রমুখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২১৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930