শিরোনামঃ-

» জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩. জুন. ২০২৬ | শনিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
‘বৈষম্যহীন-বিজ্ঞানমনস্ক-সংস্কৃতিবান জাতি চাই’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে সিলেটে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠান ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

শনিবার (১৩ জুন) নগরীর জিন্দারবাজারস্থ ইমজার হলরুমে ‘জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ’-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual7 Ad Code

নিবাস চক্রবর্তীর সভাপতিত্বে ও জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘের সভাপতি ব্রজ গোপাল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য।

Manual5 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য বলেন, একটি প্রগতিশীল, বৈষম্যহীন ও বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে রবীন্দ্রনাথ ও নজরুলের দর্শন আমাদের সবসময় পথ দেখায়।

Manual1 Ad Code

শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি এই দুই মহান কবির সৃষ্টিশীল জীবন ও দর্শন সম্পর্কে জানতে হবে, তবেই তারা সংস্কৃতিবান নাগরিক হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অবিনাশ দাস, সন্তোষ তালুকদার, শেখর বৌধ, অসীম রঞ্জন তালুকদার, জি এম আতাহার, কমল পাণি চৌধুরী, পার্থ সারথি চৌধুরী, উপস্থিত ছিলেন লুৎফুর রহমান, আবুল কালাম আজাদ, সজল রায়, সেলিম আহমদ, আতিকুর রহমান টিটু, দীপক রঞ্জন তালুকদার, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা মুশাহিদ আহমদ প্রমুখ।

কবিতা আবৃত্তি করেন অবিনাশ দাস ও মুহাইমিন রশীদ, সংগীত পরিবেশন করেন মৌ, তৃর্য্য রায়, প্রসেজিৎ দাস, পূর্ণা, প্রদ্দা, স্বর্ণালী, তমালিকা ভট্টাচার্য্য, শান্তি চৌধুরী, বনলতা, সৌমিত্র, দলীয় সংগীত পরিবেশন করেন দিব্য, শ্রেষ্ঠ, তনুশ্রী, রাখী, সংগীত অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্বজিৎ দাস।

অনুষ্ঠানে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিশেষ ‘বক্তৃতা প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়। তরুণ প্রজন্মের মাঝে দুই মহান কবির সাহিত্যকর্ম, দেশপ্রেম ও মানবিক চেতনার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে বক্তৃতা প্রতিযোগিতায় ১৩ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য, স্থানীয় সুধীজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১০২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31