- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
- শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
- ৩নং ওয়ার্ড ফুটবল ফেডারেশনের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
- শুভ জন্মাষ্টমী উপলক্ষে কয়েস লোদী, মিফতাহ সিদ্দিকী ও ইমদাদ চৌধুরীর সাথে পুজা উদযাপন কমিটির মতবিনিময়
- সিলেটে ধর্মীয় স্বাধীনতা নিয়ে তরুণদের প্রাণবন্ত কর্মশালা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কাকুয়ার পারে বর্ণাঢ্য র্যালি
- ৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকাবাসী
- কোনভাবেই কাউকে নিপীড়িত হতে দেব না : সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
» সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে ‘দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম’-এর শোক
প্রকাশিত: ১৩. জুন. ২০২৬ | শনিবার
নিউজ ডেস্কঃ
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসংস্কারক অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন ‘দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম’-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
শনিবার (১৩ জুন) এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী বুস্তান, সহ-সভাপতি অ্যাডভোকেট মামুন রশীদ, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুর এই শোক প্রকাশ করেন।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে বৃহত্তর সিলেটবাসী একজন খ্যাতিমান আলেমে দ্বীন, আদর্শবান ও সৎ জননেতাকে হারাল।
ধর্মীয় শিক্ষার প্রসারের পাশাপাশি জাগতিক ও নৈতিক শিক্ষার ক্ষেত্রে তাঁর অবদান চিরকাল অতুলনীয় হয়ে থাকবে। জাতীয় স্বাধীনতা, ধর্মীয় মূল্যবোধ, গণতন্ত্র রক্ষা এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণে তিনি ছিলেন এক অনন্য ও অনুকরণীয় ব্যক্তিত্ব।
নেতৃবৃন্দ আরও বলেন, সমাজ থেকে দুর্নীতি ও অনিয়ম দূর করে একটি আদর্শ সমাজ গঠনে তাঁর অবদান ও অনুপ্রেরণা সিলেটের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদাউস নসিবের প্রার্থনা করেন। একই সাথে তাঁরা শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১০৬ বার
সর্বশেষ খবর
- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
- শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
- ৩নং ওয়ার্ড ফুটবল ফেডারেশনের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর