শিরোনামঃ-

» “শিক্ষার্থীদের পাশে সারা বাংলা” সংগঠনের পক্ষ থেকে ঝালকাঠির শিক্ষার্থীকে সহায়তা প্রদান

প্রকাশিত: ২৮. মার্চ. ২০২৪ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

ডেস্ক নিউজঃ
ঝালকাঠি উপজেলার মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা করেছে শিক্ষার্থীদের পাশে সারা বাংলা সংগঠন।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (২৮ মার্চ) শিক্ষার্থীদের পাশে সারা বাংলা সংগঠনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীকে নিজ খরচে কলেজে ভর্তি করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রাশেদ নেওয়াজ বলেন, সমাজের বিভিন্ন পর্যায়ে সমস্যাগ্রস্থ মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার জন্য আমাদের এই সংগঠন তৈরি। তারই ধারাবাহিকতায় মেধাবী শিক্ষার্থী হাফছা আক্তারকে ঝালকাঠি সরকারি কলেজে অনার্স ১মবর্ষে ভর্তি করা হয়েছে। সমাজের মেধাবী শিক্ষার্থীদের পাশে সব সময় সহযোগিতার হাত বাড়িয়েছে শিক্ষার্থীদের পাশে সারা বাংলা সংগঠন।

Manual7 Ad Code

শিক্ষার্থীদের পাশে সারা বাংলা সংগঠনের পক্ষ থেকে বরিশাল বিভাগের শিক্ষক নেতা মোহাম্মদ সাইয়েদুল আলম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি-১২০৬৮ এর অন্তর্ভূক্ত ঝালকাঠি রাজাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: মোবাশ্বের হোসেন টিটু, ঝালকাঠি সদর উপজেলা শাখার সভাপতি সুব্রত সাহার মাধ্যমে শিক্ষার্থীকে ভর্তি করা হয়।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31