শিরোনামঃ-

» স্মার্ট নগরী গড়তে প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সহযোগিতা চাই : মেয়র আনারুজ্জামান চৌধুরী

প্রকাশিত: ২৮. মার্চ. ২০২৪ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

ডেস্ক নিউজঃ

প্রাইভেট স্কুল এসোসিয়েশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা বৃহস্পতিবার (২৮ মার্চ) নগরীর হোয়াইট হাউস রিসোর্টে অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে এবং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিশির সরকারের সঞ্চালনায় কুরআন তেলাওয়াত পাঠ করেন, ক্বারী মাওলানা নজরুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ শামসুদ্দোহা, অধ্যক্ষ মোঃ নাজমুল আনসারী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহ সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাফাদার।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোরুজ্জামান চৌধুরী।

এসময় তিনি বলেন, স্মার্ট সিলেট গড়তে দরকার স্মার্ট নাগরিক। আর সিলেটের বর্তমান প্রজন্মকে স্মার্ট, দক্ষ নাগরিক হিসেবে গড়তে যারা কাজ করে যাচ্ছেন তাঁরা হচ্ছেন, মানুষ ও সমাজ গড়ার কারিগর এবং শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তা সংগঠন প্রাইভেট স্কুল এসোসিয়েশন।

Manual2 Ad Code

তিনি বলেন, শিক্ষকদের সহযোগিতা ছাড়া এই নগরী এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, কয়েকটি অনুষ্ঠানে এসে বুঝতে পেরেছি প্রাইভেট স্কুল এসোসিয়েশন খুব দক্ষ ভাবে শিক্ষার মান উন্নয়ন এবং আধুনিকায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

ইফতার পার্টি ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের কার্যকরী কমিটির সভাপতি এবং জামেয়া ইসলামিয়া দারুল আরকাম এর চেয়ারম্যান আফসার আজিজ, সিলেট মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম লায়েক, ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, কাউন্সিলর রুহেল আহমেদ।

Manual7 Ad Code

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সহ-সভাপতি প্রবাল কান্তি ভট্টাচার্য্য, সুরঞ্জিত তালুকদার, মোহাম্মদ জিল্লুর রহমান, সহ সাধারণ সম্পাদক নুরুল আবছার, মোহাম্মদ মাশুক মিয়া,সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন, ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক মোঃ হাসান তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমির উদ্দিন পাভেল, সহ শিক্ষা ও গবেষণা সম্পাদক কালিপদ দাস, সহ সাহিত্যক ও প্রকাশনা সম্পাদক মোঃ মোক্তার আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলালউদ্দিন আলাল, সহ সমাজ কল্যাণ সম্পাদক মোঃ বাবুল মিয়া, কার্যনির্বাহী সদস্য হাবিব আন নুর।

উল্লেখ্য, ইফতার পার্টি ও আলোচনা সভায় শতাধিক প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধি সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031