- ফ্রি ডায়াবেটিস শনাক্তকরণ ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- আগস্ট মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
- শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
- সিলেট কালেক্টরেট জামে মসজিদ মার্কেট ২ ও ৪ নম্বর দোকানে ব্যাবসায় বাধা না দিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা
- সিলেট মহানগর ৩৬নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতী সভা
- রক্তে সুগার নিয়ন্ত্রন মানে ডায়াবেটিস নিয়ন্ত্রন আর ডায়াবেটিস নিয়ন্ত্রন মানে সুস্থ জীবন যাপন : অধ্যাপক ডা. এম. এ. আহবাব
- জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
- ওসমানী হাসপাতালে অনিয়ম ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আগামীকাল
- স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময়
- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
» দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারনে সাধারণ মানুষ অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে : কাইয়ুম চৌধুরী
প্রকাশিত: ২০. মার্চ. ২০২৪ | বুধবার
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, রমজান মাসের সরকারের নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট নিত্যপণ্যের মূল্য কয়েকগুন বাড়িয়ে দিয়েছে। দেশের সাধারণ মানুষ অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে। রোজাদাররা পেটভরে সেহরী ও ইফতার করতে পারছে না।
ইতারের ধর্মীয় গুরুত্বপূর্ণ অনুসঙ্গ খেজুর মধ্যবিত্ত পরিবারের কাছে এখন স্বপ্নের মতো। সরকারের মন্ত্রীরা খেজুরকে বিলাসীপণ্য বলে ঠাট্টা মশকারা করছেন।
সরকার সবক্ষেত্রে নির্লজ্জ দুর্নীতির মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, সর্বক্ষেত্রে সংকট সৃষ্টি করেছে। এমন অবস্থায় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চলতে পারে না। এমন পরিস্থিতি থেকে প্রিয় মাতৃভূমিকে বাঁচাতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলতে হবে। ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশবাসী এই সংকট থেকে মুক্ত হতে পারবেন না।
বুধবার (২০ মার্চ) সিলেটের দক্ষিণ সুরমায় জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজুলের সৌজন্য দলীয় নেতাকর্মীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদের সভাপতিত্বে ও জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তোরনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দেশ চরম ক্রান্তিরকাল অতিক্রম করছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ডলার সংকটে পণ্য আমদানী করা সম্ভব হচ্ছে না।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে গেছে। যতদিন এই ফ্যাসিস্ট ডামি সরকার ক্ষমতা দখল করে থাকবে ততদিন দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। তাই অবিলম্বে অবৈধ সরকারকে পদত্যাগ করে একটি নির্দলীয় সরকারের অধিনে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।
এসময় বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপি যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, নিজাম উদ্দিন তরফদার, লোকমান আহমদ, মাহবুব আলম, বখতিয়ার আহমদ ইমরান, আকবর হোসেন, নুরুল আমিন দুলু, আব্দুল মালিক মল্লিক, শেখ মনসুর রহমান, আব্দুল মন্নান, পাবেল রহমান, রাসেল আহমদ, আরিফ চৌধুরী, আবুল কাশেম, আশিক মিয়া, রাজু আহমেদ, জুয়েল আহমেদ, আবু সালেহ, রাসেল আহমদ, আদনান আহমদ, আব্দুস সামাদ, সেবুল আহমেদ, ফয়সাল আহমদ, আলাউদ্দীন, আখতার হোসেন, রাজু আহমেদ, মোঃ আব্বাস, রাসেল আহমেদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩৯ বার
সর্বশেষ খবর
- ফ্রি ডায়াবেটিস শনাক্তকরণ ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- আগস্ট মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
- শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
- সিলেট কালেক্টরেট জামে মসজিদ মার্কেট ২ ও ৪ নম্বর দোকানে ব্যাবসায় বাধা না দিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা
- সিলেট মহানগর ৩৬নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতী সভা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ছাতক-দোয়ারাবাজারের ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি মিলন
- দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
- গোলাপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- দক্ষিণ সুরমাকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হোক : ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ


