শিরোনামঃ-

» বঙ্গবন্ধু ছিলেন মুক্তি ও মানবতার অগ্রদূত : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

প্রকাশিত: ১৬. মার্চ. ২০২৪ | শনিবার


Manual5 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধিঃ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন মুক্তি ও মানবতার অগ্রদূত। বঙ্গবন্ধুর অন্তরজুড়ে ছিল বাংলাদেশের সমৃদ্ধি।

Manual3 Ad Code

তিনি চেয়েছিলেন, রাজনৈতিক মুক্তির পর বাঙালি জাতির অর্থনৈতিক ও সামাজিক মুক্তি আসবে। বিশ্বের বুকে মর্যাদার সঙ্গে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ। তারই দেখানো পথে হাঁটছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দুর্বার গতিতে।

Manual2 Ad Code

শনিবার (১৬ মার্চ) বিকালে আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশ্বনাথ উপজেলার বাইশঘর নিজ বাড়িতে অসহায়দের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ কথাগুলো বলেন।

Manual7 Ad Code

এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শিশুদের খুব আদর করতেন। তিনি জানতেন, শিশুদের তৈরি করতে পারলে একটি সৎ ও সাহসী জাতি তৈরি হবে। তাই শিশুদের বঙ্গবন্ধুর নীতি ও আদর্শে উজ্জীবিত হয়ে আগামী দিনের জন্য নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

Manual4 Ad Code

খাবার বিতরণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহিদ পরিবারের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রব, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সহ সভাপতি সেলিম আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, উপ প্রচার সম্পাদক শাখাওয়াত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, সদস্য মকদ্দুস, কাউন্সিলর ফজর আলী, পৌর আওয়ামী লীগের সদস্য চেরাগ আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি শামসাদুর রহমান লাহিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সিলেট জেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল, উপজেলা ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রোকন, জাকির হোসেন মামুন, আবিদুর রহমান, কয়েস আহমদ, মাসুদ আহমদ রিপন, আলমগীর, সৈকত, সাইদুল, উজ্জল, দশঘর ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল হামিদ, আবুল হোসেন, শাহ আলম, জাহান মিয়া, দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিরুল ইসলাম, সোয়াসহ প্রমুখ নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ২২৯ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930