শিরোনামঃ-

» লালাদিঘীরপাড়ে সিলেট মহানগর জামায়াতের রামাদ্বান ফুডপ্যাক বিতরণ

প্রকাশিত: ১৪. মার্চ. ২০২৪ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

পবিত্র রমজানে অসহায় জনগোষ্ঠীর কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসা দরকার : মুহাম্মদ ফখরুল ইসলাম

ডেস্ক নিউজঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবসেবা একটি মহান ইবাদত। এই ইবাদতের মাধ্যমে মানসিক প্রশান্তি খোঁজে পাওয়া যায়। তাই ইহকালীন কল্যান ও পরকালীন নাজাতের জন্য সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যানে বিত্তবানদের এগিয়ে আসা দরকার। মাহে রামাদ্বান কুরআন নাযিলের মাস, কুরআন বিজয়ের মাস। এ মাসের প্রতিটি সময় ও ক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। এমাসে প্রতিটি কাজের অধিক সোয়াব হাসিল করা যায়। তাই রামাদ্বান মাস ইবাদতের বসন্ত ও দান খয়রাতের উৎকৃষ্ট সময়।

Manual4 Ad Code

তিনি মাহে রামাদ্বানের শিক্ষায় উজ্জীবিত হয়ে সকলকে মানবতার কল্যানে কাজ করার আহ্বান জানান।

তিনি বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপরে সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে স্থানীয় লালাদিঘীরপাড় এলাকায় রামাদ্বান ফুডপ্যাক উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual7 Ad Code

কোতোয়ালী পশ্চিম থানা আমীর মাওলানা আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত রামাদ্বান ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, থানা নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সেক্রেটারী পারভেজ আহমদ, জামায়াত নেতা আব্দুল জলিল, দেওয়ান আসকির আলী, আব্দুজ জাহের, মাহমুদ আলম, হাফিজ আব্দুল আলীম, ফয়েজুর রহমান, শাকের আহমদ চৌধুরী ও মোবারক হোসাইন প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২১৬ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031