- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
- মালনীচড়া ও হিলুয়াছড়া চা বাগানে ড. রাগীব আলীর পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়
- সিলেটে স্বামীর পরকীয়া, শারীরিক নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবির বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
- পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সিলেটে সংবাদ সম্মেলন
- বিএমজেএ’র সংবাদ সম্মেলন; অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি
- গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
» সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৩ইং এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত: ০৭. ফেব্রুয়ারি. ২০২৪ | বুধবার
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত কিশোরকন্ঠ পাঠক ফোরাম মেধাবৃত্তি পরীক্ষা-২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের একটি স্থানীয় মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা পাঠক ফোরামের চেয়ারম্যান মনিরুজ্জামান পিয়াসের সভাপতিত্বে ও জেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরকণ্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা আব্দুর রহিম।
তিনি তাঁর বক্তব্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধাবীদের প্রতি আমাদের প্রত্যাশা বেশী। তাঁদেরকে নিজেদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে জাতির আকাঙ্খা ফুটিয়ে তুলতে হবে।
তিনি বলেন- আমরা একদল দেশপ্রেমিক সাহসী মানুষ চাই, যারা শুধু নিজেদের ব্যক্তি জীবনেই সীমাবদ্ধ থাকবে না। বরং বঞ্চিত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করবে।
মেধাবীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, শুধু পাঠ্যপুস্তক নিয়েই লেখাপড়া করলে চলবে না। নিজেদেরকে চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে। নীতি-নৈতিকতা জ্ঞান সম্পন্ন মানুষ তৈরি হলেই সমৃদ্ধ স্বদেশ গঠন সম্ভব। তবেই মিলবে দুনিয়ায় প্রশান্তি ও পরকালীন মুক্তি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরকন্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় পৃষ্টপোষক তারিক মুনাওয়ার, সুনামগঞ্জের প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, জেলা ফোরামের সাবেক চেয়ারম্যান মো শামসুদ্দিন এডভোকেট, সাবেক পৃষ্টপোষক নূরুল ইসলাম ও তৈয়বুর রহমান।
উল্লেখ্য, এবার কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৫ হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে সর্বমোট ১৮৩ জনকে বৃত্তি দেয়া হয়। যার মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ৬৩ জন, সাধারণ গ্রেডে ৬৮ জন এবং বিশেষ গ্রেডে ৫২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। বৃত্তিতে প্রত্যক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে নগদ অর্থবৃত্তি, সার্টিফিকেট, বৃত্তি ক্রেস্ট, বই ও শিক্ষা সামগ্রি তুলে দেওয়া হয়।
অনুষ্টানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার পৃষ্টপোষক শামীম আহমদ, আব্দুল্লাহ আল মামুন, ফারহান শাহরিয়ার ফাহিম, আবু সুফিয়ান ত্বোহা ও আব্দুল মমিন, ফোরামের থানা প্রতিনিধি ইয়াকুব আলী, হাফিজ বেলাল হোসেন, ইকরামুল হক মাজেদ, রাশেদুল হক জিসান, ক্বারী সুলতান আহমদ, ইলিয়াস আহমদ, সুমেল আহমদ সহ বিভিন্ন স্কুল প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে অতিথি বক্তাগণ একটি আদর্শ, সমৃদ্ধশালী সমাজ গড়ার জন্য নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার ব্যাপার শিক্ষার্থীদেরকে জোর তাগিদ দিয়েছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩১৬ বার
সর্বশেষ খবর
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- রোটারি নিঃস্বার্থভাবে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে : পিডিজি কর্নেল এম. আতাউর রহমান পীর
- কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে : সিসিক প্রশাসক
- সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ
- সুধীজনদের মিলনমেলা; সিলেটে জমকালো আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য হলেন সুলতানা রহমান দিনা


