শিরোনামঃ-

» শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে কর আইনজীবী সমিতির আলোচনা সভা

প্রকাশিত: ১৫. ডিসেম্বর. ২০২৩ | শুক্রবার


Manual6 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual1 Ad Code

সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এম ই এম ইকবালুর রহমান এডভোকেট এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান এডভোকেট এর পরিচালনায় আলোচনার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত পাঠ করেন, আয়কর আইনজীবী আ স ম মুবিনুল হক শাহিন ও গীতা পাঠ করেন, মিন্টু চন্দ রায় অনুপব্রত। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো: শফিকুল ইসলাম।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল আলীম পাঠান এডভোকেট, সাবেক সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, মো: শফিকুর রহমান, মো: আবুল ফজল এডভোকেট, প্রফেসর ঋষিকেশ ধর, বিধুভূষণ ভট্টাচার্য্য, মো: কামাল আহমেদ, মোহাম্মদ ফজলুর রহমান শিপু এডভোকেট, মোস্তাকিম আহমদ কাওছার এডভোকেট, মোহাম্মদ আজমল হোসেন, মো: জহিরুল ইসলাম রিপন, আসাদুর রহমান তারেক প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের আগামী প্রজন্মকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে।

আগামী প্রজন্মই হচ্ছে স্বনির্ভর দেশ গঠনের হাতিয়ার, তাদেরকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনের কাজে এগিয়ে আসতে হবে।

এক্ষেত্রে কর আইনজীবীদের ভূমিকা অপরীসিম। আমাদেরকে এব্যাপারে উদ্যোগী ভূমিকা নিতে হবে।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৭০ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031