শিরোনামঃ-

» সিলেটে বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস পালিত

প্রকাশিত: ০৬. ডিসেম্বর. ২০২৩ | বুধবার

Manual2 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual4 Ad Code

সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জয়সাওয়াল বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক শুধু কূটনৈতিক, রাজনৈতিক আর অর্থনৈতিক নয়। আমাদের দুদেশের সম্পর্ক আত্মিক এবং পারস্পরিক সমতা ও ন্যায্যতার।

তিনি বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদ সিলেট আয়োজিত “স্বাধীনতার ৫২ বৎসর: বাংলাদেশ-ভারত সম্পর্ক” শীর্ষক অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual3 Ad Code

১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত সরকার কর্তৃক স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আনষ্ঠানিক স্বীকৃতি দানকে মৈত্রী দিবস উপলক্ষে পালনের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়েজন করা হয়।

Manual8 Ad Code

সংগঠনের সভাপতি বিজয় কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট বেদনানন্দ ভট্রাচার্য, সাংবাদিক ও মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক আল আজাদ, শিক্ষক ও লেখক আব্দুল মালিক।

Manual3 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সদস্য সচিব মুক্তাদীর আহমদ মুক্তা। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে অংশ নেন গীতবিতান, সিলেটের শিল্পীরা।

এই সংবাদটি পড়া হয়েছে ২০০ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031