- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» কেমুসাস বইমেলা : ২য় দিনে দর্শণার্থী কম হলে বই বিক্রি সন্তোষজনক
প্রকাশিত: ০২. ডিসেম্বর. ২০২৩ | শনিবার
ডেস্ক নিউজঃ
‘বইকেনার জন্য মেলায় আসা। বেশ কয়েকটি স্টল ঘুরে বই সংগ্রহ করেছি ৫টি।
বিশেষ করে লেখকদের জন্য মেলায় নির্ধারিত দুটি স্টল এবং একটি লিটল ম্যাগ স্টল কেমুসাস মেলায় এবারই প্রথম লক্ষ্য করলাম। একজন লেখক হিসেবে আয়োজকদের এই আয়োজন নি:সন্দেহে প্রশংসাযোগ্য।’ কথাগুলো বলছিলেন সিলেটের ওসমানীনগর থেকে বইমেলায় আসা লেখক এম ইব্রাহিম আলী।
শনিবার (২ ডিসেম্বর) সপ্তদশ কেমুসাস বইমেলার ২য় দিনে এই ছিলো একজন লেখকের অভিব্যক্তি। মেলার স্টল মালিকরা বলছেন, ৫ ডিসেম্বর থেকে মেলা জমে উঠবে।
বিশেষ করে মেলাপ্রাঙ্গণে প্রতিদিনই বিভিন্ন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও প্রকাশনা অনুষ্ঠান থাকায় পাঠকদের আরো আগ্রহ বেড়ে যাবে।
মেলায় পাপড়ি প্রকাশনার স্টলে কথা হয় ছড়াকার কামরুল আলমের সাথে। তিনি জানালেন, প্রথমদিনই নিজের প্রকাশিত বইগুলো ব্যাপক বিক্রি হয়েছে। ২য় দিন পাপাড়ি প্রকাশনা থেকে প্রকাশিত বিভিন্ন লেখকের বই বিক্রি হয়েছে। তবে বিক্রি একটু কম হলেও একেবারে অসন্তোষজনক নয়।
জসিম বুক হাউসের স্বত্বাধিকারী জসিম উদ্দিন জানান, কেমুসাস মেলায় এবারের আয়োজন সম্পুর্ণ ব্যতিক্রম। আশা প্রকাশ করছি-মেলা প্রাঙ্গণে এসে কোন পাঠকই হতাশ হবেন না। বরং দেশের স্বনামধন্য প্রকাশনা থেকে প্রকাশিত বইগুলো হাতের নাগালে পেয়ে যাবেন।
এদিকে সপ্তদশ বইমেলার কর্মসুচী অনুযায়ী মেলার ২য় দিন ছিল চিত্রাংকন প্রতিযোগীতা। প্রতিযোগীতায় তিনটি গ্রুপ থেকে প্রায় ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
আজ ৩ ডিসেম্বর মেলা প্রাঙ্গনে রয়েছে চিত্রাংকন প্রতিযোগীতা। ‘খ’ ‘গ’ এবং ‘ঘ’ এই তিনটি গ্রুপের প্রতিযোগীরা এতে অংশ গ্রহণ করবেন। প্রতিযোগীতায় সভাপতিত্ব করেন বইমেলা উৎসব কমিটির আহবায়ক অধ্যক্ষ সাইফুল করিম চৌধুরী হায়াত।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান মো. কাওসার আহমদ।
বইমেলা উদযাপন কমিটির সদস্য সচিব প্রিন্স সদরুজ্জামান চৌধুরী বলেন, শুক্রবার সপ্তদশ কেমুসাস বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, একুশে পদকপ্রাপ্ত গুনী শিল্পী সুষমা দাস।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা একাডেমির মহাপরিচালক ও জাতিসত্তার কবি নুরুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা একাডেমির ফোকলরবিদ, পরিচালক ড. আমিনুর রহমান সুলতান।
এবারের বইমেলাটি সাহিত্য সংসদের সাবেক সভাপতি দেওয়ান ফরিদ গাজীর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে।
দরগাগেইটস্থ সংসদ চত্বরে আয়োজিত বইমেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪৬ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর