শিরোনামঃ-

» ৭ম দফা অবরোধের ১ম দিনে সিলেট মহানগর বিএনপির মিছিল

প্রকাশিত: ২৬. নভেম্বর. ২০২৩ | রবিবার


Manual6 Ad Code

বিরোধী মতকে নিশ্চিহ্ন করে একতরফা নির্বাচনের ষড়যন্ত্র সফল হবেনা : ইমদাদ হোসেন চৌধুরী

ডেস্ক নিউজঃ

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, একদিকে বিরোধী মতের দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলায় ফরমায়েসী সাজা দিয়ে নিশিহ্ন করার ষড়যন্ত্র চলছে। অপরদিকে ক্ষমতাসীন গোষ্ঠীর মাঝে নির্বাচনী আমেজ বিরাজ করছে। এমন পরিবেশে দেশে সুষ্ঠু নির্বাচন কল্পনা করা যায়না। দলদাস নির্বাচন কমিশন ফ্যাসিস্ট সরকারকে ফের ক্ষমতায় বসাতে দলীয় প্রতিষ্ঠানের ভুমিকায় অবতীর্ণ হয়েছে। এই দলদাস কমিশন ও ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় রেখে দেশে একতরফা নির্বাচনের ষড়যন্ত্র জাতি সফল হতে দিবেনা। ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে দেশপ্রেমিক জনতা ৭ম ধাপের ৪৮ ঘন্টার অবরোধের ১ম অবরোধ সফলের মাধ্যমে সরকারকে প্রত্যাখ্যান করেছে।

Manual8 Ad Code

তিনি রবিবার (২৬ নভেম্বর) দুপুরে বিএনপি আহুত ৭ম দফার ৪৮ ঘন্টা অবরোধের ১ম দিনে অবরোধ চলাকালে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে পিকেটিং পরবর্তী মিছিল সমাবেশে উপরোক্ত কথা বলেন।

Manual8 Ad Code

নগরীর নয়াসড়ক এলাকায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, বিএনপি নেতা নাদির খান, শুয়াইবুর রহমান শুয়েব, মিজানুর রহমান মিজান, খায়ের আহমদ খায়ের, লুৎফুর রহমান মোহন, আব্দুল মালিক সেকু, মামুন ইবনে রাজ্জাক রাসেল, রফিকুল ইসলাম রফিক, সৈয়দ রহিম আলী রাসু, আব্দুল মান্নান, সুলেমান হোসেন সুমন, লুকনাম হোসেন, শহীদ আহমদ কাদির, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, যুবদল নেতা তফাজ্জুল হোসেন বেলাল, এমদাদুল হক স্বপন, লিটন আহমদ, সোহেল মাহমুদ, বিএনপি নেতা সালেক আহমদ, ফরহাদ আহমদ, ইফতেখার আহমদ পাবেল, আব্দুল মুমিন, মহানগর শ্রমিক দলের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জীবন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান প্রমূখ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৮ বার

Share Button

এই বিভাগের আরো খবর

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30