শিরোনামঃ-

» রাজনৈতিক ক্ষমতাসীন প্রভাবশালী নেতা চেয়ারম্যান শফিক মিয়ার নির্যাতনের কারণে মোহাম্মদ কয়েছ উদ্দিনের দেশ ত্যাগ

প্রকাশিত: ২৫. নভেম্বর. ২০২৩ | শনিবার

Manual1 Ad Code

বিয়ানীবাজার প্রতিনিধিঃ

বিভিন্ন সূত্রে জানা যায়, সিলেট বিয়ানীবাজারের বাসিন্দা মোহাম্মদ কয়েছ উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক দখলের চেষ্টা করেন ইউনিয়ন চেয়ারম্যান শফিক মিয়া।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১০ মার্চ শফিক মিয়া ও তার সহযোগীরা মোহাম্মদ কয়েছ উদ্দিনের উপর শারীরিক নির্যাতন ও মারধর করে। ঘটনার পর গুরুতর আহত হয়ে তাঁকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়। পরে থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ চেয়ারম্যান শফিক মিয়ার রাজনৈতিক ক্ষমতার কারণে তাঁর অভিযোগ গ্রহণ করেনি।

Manual3 Ad Code

ভুক্তভোগী কয়েছ উদ্দিনের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোহাম্মদ কয়েছ উদ্দিনের ব্যবসা দখলের জন্য শফিক মিয়া ও তার অনুসারীরা মোহাম্মদ কয়েছ উদ্দিনের ওপর নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। শফিক মিয়া তার প্রভাব খাটিয়ে কয়েছ উদ্দিনের ব্যবসায়িক ক্ষতিসাধন এবং তাঁকে হয়রানি করার অভিযোগ উঠেছে শফিক মিয়ার বিরুদ্ধে।

Manual3 Ad Code

ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, কয়েছ উদ্দিন একজন নিরীহ ব্যক্তি হিসেবে পরিচিত। অন্যদিকে, শফিক মিয়ার ক্ষমতার দাপটে এলাকায় অনেকেই মুখ খুলতে সাহস পায় না।

Manual2 Ad Code

অবশেষে মোহাম্মদ কয়েছ উদ্দিন নিরাপত্তাহীন হয়ে একজন এজেন্টের সহযোগীতায় ও তাঁর পরিবারের পরামর্শে ভিজিট ভিসার মাধ্যমে দেশ ত্যাগ করতে বাধ্য হয়।

Manual3 Ad Code

এই বিষয়ে অভিযুক্ত শফিক মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এই সংবাদটি পড়া হয়েছে ৩১৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930