শিরোনামঃ-

» অবিলম্বে আল্লামা মামুনুল হককে নিঃশর্ত মুক্তি দিন : মাওলানা গাজি রহমত উল্লাহ

প্রকাশিত: ২৭. অক্টোবর. ২০২৩ | শুক্রবার


Manual8 Ad Code

ডেস্ক নিউজঃ
বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগরীর শাহপরাণ থানার শাখার উদ্যোগে শুক্রবার (২৭ অক্টোবর) বাদ আছর ইসলামপুর বাজারে নিরপেক্ষ সরকারে অধীনে জাতীয় নির্বাচন, দলীয় মহাসচিব আল্লামা মামুনুল হকসহ আলেম উলামাদের নিঃশর্ত দ্রæত মুক্তি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে ও মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েছ আহমদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সিলেট মহানগরের সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ, বিশেষ অতিথি সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা সানা উল্লাহ, মহানগর শাখার সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা এমরান আলম, ৩৪নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা আব্দুল গফুর, শাহপরাণ থানার সাধারণ সম্পাদক মাওলানা সুহাইল আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শাহপরাণ থানার শাখার সভাপতি মুসফিকুর রহমান মাহদি, আসাদুর রহমান তানীম প্রমুখ।

Manual2 Ad Code

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘ ৩০ মাস যাবৎ আমাদের দলীয় মহাসচিব আল্লামা মামুনুল হক, মুফতি মাওলানা মনির হোসেন কাসেমী, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম নেত্রকোনা সহ অনেক আলেমা উলামা কারাগারে বন্দি রয়েছেন। আমরা আজকের প্রতিবাদ সমাবেশ থেকে দ্রæত তাদের মুক্তির দাবি জানাচ্ছি।

Manual7 Ad Code

বিক্ষোভ সমাবেশে বক্তারা ফিলিস্তিন মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং দ্রব্যমূল্যে উর্ধ্বগতি রোধে ব্যবস্থা গ্রহন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৮৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930