- সর্বদা পরিবহন শ্রমিকদের পাশে আছে সরকার : সিসিক প্রশাসক
- জনগণের ভালোবাসা নিয়ে শেওলা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান খন্দকার অলিউর রহমান নাসির
- সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন
- সিলেটে দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতি
- আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
- ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি : জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন
- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
» জালালাবাদ কলেজের অধ্যক্ষ পদে হায়াতুল ইসলাম আখঞ্জীর যোগদান
প্রকাশিত: ০১. অক্টোবর. ২০২৩ | রবিবার
মেধাবী প্রজন্ম তৈরীতে গুণগত মানসম্পন্ন শিক্ষার বিকল্প নেই
ডেস্ক নিউজঃ
সিলেটের প্রথম স্মার্ট ক্যাম্পাস জালালাবাদ কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেছেন সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ হায়াতুল ইসলাম আখঞ্জী।
রবিবার (১ অক্টোবর) দুুপুরে কলেজ পরিচালনা পর্ষদ উইজডোম ট্রাস্টের পক্ষ থেকে ক্যাম্পাসে তাকে ফুল দিয়ে বরণ করেন ‘উইজডোম ট্রাস্টের’ সেক্রেটারী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী। এসময় কলেজের শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অধ্যক্ষের দায়িত্ব গ্রহণকালে অধ্যক্ষ হায়াতুল ইসলাম আখঞ্জী বলেন, সিলেটের প্রথম স্মার্ট ক্যাম্পাস হিসেবে জালালাবাদ কলেজে মানসম্পন্ন শিক্ষা প্রসারে অগ্রণী ভুমিকা পালন করছে। এর ধারাবাহিকতা রক্ষা ও শিক্ষার গুনগত মান বজায় রাখাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। জালালাবাদ কলেজকে কাংখিত মানে উন্নীত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। মেধাবী তরুণ প্রজন্ন তৈরী করতে মানসম্পন্ন শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।
দায়িত্ব গ্রহণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জালালাবাদ কলেজ পরিচালনা পর্ষদ ‘উইজডোম ট্রাস্টের’ সেক্রেটারী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, কলেজের সহকারী অধ্যাপক আয়েশা বেগম, কলেজ কো-অর্ডিনেটর ছায়েম আহমদ চৌধুরী, প্রভাষক ফরিদ আহমদ, ফারুক আহমদ, সালমা বেগম, ফাহিমা সুলতানা ও তাহসিন সিদ্দিকা প্রমূখ।
নবাগত অধ্যক্ষকে বরণকালে উইজডোম ট্রাস্টের এডুকেশন ডিরেক্টর ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, সিলেটে প্রথম পূর্ণাঙ্গ স্মার্ট ক্যাম্পাস হিসেবে জালালাবাদ কলেজ অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে আজকের অবস্থানে এসেছে। আমরা চলমান একাডেমিক সিস্টেমকে এনালগ থেকে ডিজিটালে রুপান্তরের উদ্যোগ নিয়েছি।
নবাগত অধক্ষ বৃহত্তর সিলেট অঞ্চলের বরণ্যে শিক্ষাবিদ প্রফেসর হায়াতুল ইসলাম আখঞ্জীর নেতৃত্বে এই উদ্যোগকে সাফল্যের সাথে এগিয়ে নিতে চাই।
এক্ষেত্রে কলেজের পরিচালনা পর্ষদ, শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে।
উল্লেখ্য- প্রফেসর হায়াতুল ইসলাম আখঞ্জী ১৯৮৪ সালে কাজী আজিম উদ্দিন কলেজ গাজীপুরের ইংরেজী প্রভাষক হিসেবে শিক্ষকতা পেশায় নিয়োগ হন। এরপর তিনি ১৯৮৮ সালে টঙ্গী সরকারী কলেজে ইংরেজী প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৮৯ সালে তিনি সিলেট সরকারী আলিয়া মাদ্রাসায় ইংরেজী প্রভাষক হিসেবে নিয়োগ পান।
তিনি ১৯৯০ সালে সিলেট এমসি কলেজে ইংরেজী প্রভাষক হিসেবে নিয়োগ লাভ করেন।
পর্যায়ক্রমে এই কলেজে তিনি সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত এমসি কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি ২০১৪ সালে ঐ কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সিলেট সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ঐ পদ দীর্ঘ শিক্ষকতা জীবন থেকে অবসর নেন।
তিনি ২০২০ সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের প্রথম চীফ এডুকেশনাল কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭৬ বার
সর্বশেষ খবর
- সর্বদা পরিবহন শ্রমিকদের পাশে আছে সরকার : সিসিক প্রশাসক
- জনগণের ভালোবাসা নিয়ে শেওলা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান খন্দকার অলিউর রহমান নাসির
- সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন
- সিলেটে দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতি
- আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


