শিরোনামঃ-

» জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমানের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ০২. সেপ্টেম্বর. ২০২৩ | শনিবার

Manual3 Ad Code

মোঃ লুৎফুর রহমান একজন ত্যাগীনেতা ও স্বজন ব্যক্তি ছিলেন : মোঃ সফিকুর রহমান চৌধুরী

ডেস্ক নিউজঃ

Manual8 Ad Code

সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সফিকুর রহমান চৌধুরী বলেছেন, মরহুম লুৎফুর রাহমান এডভোকেট মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ত্যাগী নেতা স্বজন ব্যক্তি ছিলেন, তিনি শুধু রাজনৈতিক দলের নেতা ছিলেন না। বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর ছিলেন তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন অভিভাবককে হারিয়েছে।

সাবেক গন পরিষদ সদস্য এবং সিলেট জেলা পরিষদের ১ম নির্বাচিত চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান এডভোকেট এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

Manual3 Ad Code

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা পরিষদের হল রুমে সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্ধীপ কুমার সিংহ এর সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান আলহাজ্জ মস্তাক আহমদ পলাশ এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান, জেলা পরিষদ সদস্য মাওলানা মোছাদ্দিক আহমদ, এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ,আব্দুল হামিদ, সাবেক সদস্য মোঃ শাহনূর, ও এডভোকেট মামুন রশীদ, মিজানুর রহমান, আহমদ হোসেন খানসহ জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

আলোচনা সভা ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, লামাবাজার জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৮৯ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031