শিরোনামঃ-

» দক্ষিণ সুরমায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন

প্রকাশিত: ২৩. জুলাই. ২০২৩ | রবিবার

Manual2 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
দক্ষিণ সুরমা উপজেলা প্রসাসনের উদ্যোগে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

রবিবার (২৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

Manual8 Ad Code

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার লুৎফর রহমানের পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা তানিয়া লাইজু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সুত্রধর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মইনুল আহসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফিরোজা বেগম, উপজেলা কৃষি অফিসার গৌতম পাল, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমদ, উপজেলা নির্বাচন অফিসার আবুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুত্তাকিম, উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার।

Manual3 Ad Code

এছাড়াও অনুষ্ঠানে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল সহ দক্ষিণ সুরমা উপজেলা ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা বক্তব্য প্রদান করেন।

Manual8 Ad Code

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি বিভিন্ন সেবা প্রদর্শন ও র‌্যালি বের করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930