শিরোনামঃ-
- এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
- যে কোন আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক : কয়েস লোদী
- চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এ্যওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক
- সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময়
- ‘জিন্দাবাজার ওভারসিজ সেন্টার ভাঙা ও লিজগ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, আরও ৬ মাসের ইনজাংশন; ব্যবসায়ীদের সন্তোষ প্রকাশ’
- জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত
- ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের বৃক্ষরোপণ কর্মসূচী
- বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে : সিসিক প্রশাসক
» চীনের উইঘর মুসলিমদের ওপর অত্যাচারের প্রতিবাদে সিলেটে মানববন্ধন
প্রকাশিত: ০৫. জুলাই. ২০২৩ | বুধবার
ডেস্ক নিউজঃ
চীনের জিনজিয়াং প্রদেশে উইঘর মুসলিমদের ওপর বর্বরোচিত হামলা, আটক , জাতিগত নিধন ও অত্যাচারের প্রতিবাদে সিলেটে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার (৫ জুলাই) উইঘর মুসলিমদের গনহত্যা (উইকমিরি ম্যসাকার) দিবস উপলক্ষে মানবাধিকার সংরক্ষণ পরিষদ সিলেট এর ব্যানারে নগরীর কোর্ট পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জামেয়া দারুরু রাশাদ সিলেট এর প্রিন্সিপাল মাওলানা কায়ছান মাহমুদ আকবরীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্নমহাসচিব ও সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
তরুন সংগঠক মাওলানা শাহিদ হাতিমীর পরিচালনায় মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর সভাপতি মাওলানা ফয়জুল হক জালালাবাদী।
এ ছাড়া মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন,মাদরাসার শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা, অবিলম্বে চীনের হাতে আটক দশ লাখ উইঘর পুরুষকে বন্দিশালা থেকে মুক্তি দেওয়ার জোর দাবি জানান। চীনের উইঘর মুসলিমদের ওপর অত্যাচার বন্ধ্ করে স্বাধীনভাবে বেঁচে থাকার পথ তৈরী করে দিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
মানববন্ধনে উল্লেখ করা হয়, ২০০৯ সালের ৫ জুলাই মুসলিম উইঘুররা তাদের স্বদেশের রাজধানী উরুমকিতে চীনা দখলদার সেনাবাহিনী এবং তার ঔপনিবেশিক হান জনগোষ্ঠীর দ্বারা নির্মমভাবে গণহত্যার শিকার হয়েছিল। ওই যৌথ হামলায় দু হাজারের অধিক উইঘর নারী ও পুরুষ নিহত হয়। পরবর্তি এক সপ্তাহ জুড়ে রাষ্ট্রীয় সাহায্যপুষ্ট হান জনগোষ্ঠী পিটিয়ে কুপিয়ে আরও কয়েক হাজার উইঘর নাগরিকদের হত্যা করে। চীনা মিডিয়া ও রাষ্ট্রীয়ভাবে বিষয়টি গোপন রাখা হলে পরবর্তিতে এই খবর দেশের বাইরে চলে যায়। আন্তর্জাতিক মিডিয়ায় ওই ঘটনায় নিহতের সংখ্যাটি ৭ হাজারের কাছাকাছি বলে উল্লেখ করা হয়। বিশ্বজুড়ে উইঘুর প্রবাসীরা প্রতি বছর দিবসটি স্মরণে বিভিন্ন ধরনের কার্যক্রমের আয়োজন করে।
বক্তারা বলেন, গত ৭ বছর ধরে কারিগরি শিক্ষা দেওয়ার নামে উইঘর পুরুষদের পরিবার থেকে আলাদা করে জেলে বন্দি করে অত্যাচার চালানো হচ্ছে। এদের মধ্যে অনেকে জেলখানায় মৃত্যুবরণ করেছেন। অবিলম্বে তাদের মুক্তি দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ২৮২ বার
সর্বশেষ খবর
- এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
- যে কোন আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক : কয়েস লোদী
- চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এ্যওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র্যালি
- অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে : অধ্যাপক শফিকুর রহমান
- ২৫০ সদস্য বিশিষ্ট্য সিলেট জেলা হাসপাতাল চালুর দাবীতে ৩০ মিনিট অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত
- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- সিলেটে সিপির বিক্ষোভ সমাবেশ; ‘মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও দেশবিরোধী চক্রান্ত বন্ধের দাবি’


