শিরোনামঃ-

» ব্যবসায়ী শফি’র উপর সন্ত্রাসী হামলা ও মারধর

প্রকাশিত: ২৭. মে. ২০২৩ | শনিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual1 Ad Code

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার মার্কেটের স্বনামধন্য ব্যবসায়ী মো. আবুল মনছুর শফি’র উপর সন্ত্রাসী হামলা ও মারধরের খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, কথিত সন্ত্রাসী মুমিন হোসাইনের লোকজন মো. আবুল মনছুর শফি’র উপর আকস্মিক হামলা ও মারধর করে। পরে আশ-পাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করেন এবং স্থানীয় একটি হাসপাতালে প্রেরণ করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শফি বাড়িতে ফিরেন।

নেপথ্যে জানা যায়, মুমিন হোসাইন একজন দুস্ট প্রকৃতির সন্ত্রাসী ও চাঁদাবাজ লোক। বিভিন্ন সময়ে পরিচিত-অপরিচিত লোকদের কাছ থেকে বড় অংকের চাঁদা দাবী করে থাকে। তারই ধারাবাহিকতায় পূর্ব পরিচয়ের জের ধরে মো. আবুল মনছুর শফি’র কাছে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। কিন্তু শফি চাঁদা দিতে অস্বীকার করলে তাঁকে মুমিনের লোকজন ব্যাপক মারধর করে।

Manual2 Ad Code

স্থানীয় প্রশাসনকে অবগত করেও শফি পুলিশের কাছ থেকে কোন ধরণের সহায়তা পাননি বলে জানান। মো. আবুল মনছুর শফি ‘‘মোবাইল ডট নেট’’ নামক ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৫ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930