শিরোনামঃ-

» আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে নৃত্যশৈলী সিলেট’র আলোচনা সভা, র‌্যালি ও নৃত্যানুষ্ঠান

প্রকাশিত: ২৯. এপ্রিল. ২০২৩ | শনিবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে নৃত্যশৈলী সিলেট এর উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) সকালে নগরীর রিকাবীবাজার থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

নৃত্যশৈলীর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বেনাবন্দ ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও শাহাজাদা নাহিয়ান চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ও নৃত্যশৈলী সিলেট এর উপদেষ্টা দেবজিৎ সিংহ।

Manual1 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, প্রাক্তন সভাপতি এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিন, সম্মিলিত নাট্যপরিষদের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ এর যুগ্ম সম্পাদক সুকান্ত গুপ্ত।

Manual5 Ad Code

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নৃত্যশৈলীর পরিচালক নীলাঞ্জনা যুই।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৮২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930