শিরোনামঃ-

» কদমতলী ওভারব্রীজ পূর্ব-পশ্চিম ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩. এপ্রিল. ২০২৩ | সোমবার


Manual5 Ad Code

ঐতিহ্য ধরে রেখেছে কদমতলী ওভারব্রীজ পূর্ব-পশ্চিম ব্যবসায়ী সমিতি : ভারপ্রাপ্ত মেয়র লিপন বকস্

ডেস্ক নিউজঃ

‘‘সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডের হযরত শাহজালাল (রঃ) সেতুর কদমতলী ওভারব্রীজ পূর্ব-পশ্চিম ব্যবসায়ী সমিতি তাদের ঐতিহ্য ধরে রেখেছে, ওভারব্রীজ এলাকার যানজট নিরশনসহ অনেক উন্নয়ন ও সামাজিক কর্মকান্ড তারা পরিচালনা করে আসছে, রমজান মাসের পবিত্রতা রক্ষার পাশাপাশি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা সততার সাথে তাদের ব্যবসা পরিচালনা করে আসছেন’’।

Manual1 Ad Code

সোমবার (৩ এপ্রিল) সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডের হযরত শাহজালাল (রঃ) সেতুর কদমতলী ওভারব্রীজ পূর্ব-পশ্চিম ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুক মিয়ার সভাপতিতে সাধারণ সম্পাদক এম এ মালেকের পরিচালনায় ইফতার মাহফিলের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডের পরপর নির্বাচিত সফল কাউন্সিলর, প্যানেল মেয়র (১) ও বর্তমান ভারপ্রাপ্ত মেয়র রোটারিয়ান তৌফিক বকস্ লিপন।

ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ।

Manual6 Ad Code

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ মুরব্বী আলতা মিয়া, হিরা মিয়া, শফিকুর রহমান, মির্জা আলী হোসেন, বাবলু হোসেন হৃদয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কদমতলীর বাসিন্দা তরুণ সমাজসেবী মির্জা আলী আশরাফ, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মির্জা এনামূল হক এনাম, সহ-সভাপতি আব্দুল মুমিন,ছাদেক আহমদ চৌধুরী, সভাপতি মো. মাসুক মিয়া, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আলাল আহমদ মোহন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজন আহমদ, সহ-কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক শাহনুর আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শামীম আহমদ চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অছিউর রহমান (অমি), সমাজ সেবা সম্পাদক খলিলুর রহমান, দপ্তর সম্পাদক রাজন আহমদ, ক্রীড়া সম্পাদক অপু চন্দ, নির্বাহী সদস্য আব্দুল আউয়াল প্রমুখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৮ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031