- উন্নয়নকাজে মানের সঙ্গে কোন আপস নয় : সিসিক প্রশাসক
- ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান : সিসিক শাসকের
- বিশ্বের যেকোন প্রান্ত থেকে পরিশোধ করা যাবে সিসিকের হোল্ডিং কর
- সিলেট জেলা পুলিশ সুপারের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- সিলেটে বাণিজ্যমেলার নিরাপত্তা ও সফলতা চেয়ে উইমেন চেম্বারের স্মারকলিপি
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন আজ
- ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট
- শিক্ষার্থীরাই আলোকিত সমাজ গড়ার কারিগর : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিউক ও এইএসিএফ-এর অংশীজন সভা অনুষ্ঠিত
» শাহজালাল ট্যুরিস্টস্ সোসাইটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা
প্রকাশিত: ০৬. মার্চ. ২০২৩ | সোমবার
স্টাফ রিপোর্টারঃ
শাহজালাল ট্যুরিস্টস্ সোসাইটির ৭ম প্রতিষ্ঠা বাষির্কী ও ৮ম বর্ষে পর্দাপন উপলক্ষে এক আলোচনা সভা, কেক কাটা ও নৈশ ভোজের আয়োজন করা হয়।
সোমবার (৬ মার্চ) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শাহজালাল ট্যুরিস্টস্ সোসাইটির সভাপতি মো. আব্দুল ওদুদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা (যুগ্ম সচিব) মো. বদরুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক সিলেট এর যুগ্ম পরিচালক ও শাহজালাল ট্যুরিস্টস্ সোসাইটির উপদেষ্টা মো. সাজাদ্দুর রহমান, অগ্রনী ব্যাংক লি. এর সাবেক ডিজিএম ও শাহজালাল ট্যুরিস্টস্ সোসাইটির উপদেষ্টা মো. আজিজুল হক, ডিআইজি অফিস সিলেটের ইনর্চাজ মো. আব্দুন নূর, শাহজালাল ট্যুরিস্টস্ সোসাইটির উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের চিফ এসেসর চন্দন দাস, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পর্যটন মোটেল সিলেট এর ইউনিট ম্যানেজার মোতাহারুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশ সিলেট জোন এর ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশন এর প্রধান নিবাহী কর্মকর্তা মো. বদরুল হক বলেন, পর্যটন একটি শিল্প এবং এই শিল্পের উন্নয়নে শাহজালাল ট্যুরিস্টস সোসাইটি যে উদ্যোগ গ্রহণ করেছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। সিলেট একটি পর্যটন নগরী এবং এই নগরীর পর্যটনের উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যার সুফল সারাদেশের পর্যটকরা পাচ্ছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, শাহজালাল ট্যুরিস্টস সোসাইটি সরকারের পাশাপাশি ট্যুরিজমের উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন হতে তেলাওয়াত করেন ক্বারী আব্দুস সালাম আরিফ। স্বাগত বক্তব্য রাখেন, শাহজালাল ট্যুরিস্টস সোসাইটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন, তাজপুর ডিগ্রী কলেজের অধ্যাপক মো. খছরুজ্জামান, নেহারিপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব কামরান হোসাইন, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, ডাচ বাংলা ব্যাংক লামাবাজার শাখার ম্যানেজার মো. আজিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে শাজালাল ট্যুরিস্টস সোসাইটির সভাপতি মো. আব্দুল ওদুদ এর পিতার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শাহজালাল ট্যুরিস্টস সোসাইটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন এবং নৈশ ভোজের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন শাহজালাল ট্যুরিস্টস সোসাইটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লাকি আহমদ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯৪ বার
সর্বশেষ খবর
- উন্নয়নকাজে মানের সঙ্গে কোন আপস নয় : সিসিক প্রশাসক
- ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান : সিসিক শাসকের
- বিশ্বের যেকোন প্রান্ত থেকে পরিশোধ করা যাবে সিসিকের হোল্ডিং কর
- সিলেট জেলা পুলিশ সুপারের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- সিলেটে বাণিজ্যমেলার নিরাপত্তা ও সফলতা চেয়ে উইমেন চেম্বারের স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- শিক্ষার্থীরাই আলোকিত সমাজ গড়ার কারিগর : এমপি এমরান আহমদ চৌধুরী
- সবাইকে মানবিক কাজে এগিয়ে আসা দরকার : এমপি এমরান আহমদ চৌধুরী
- উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ
- জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ছাতক-দোয়ারাবাজারের ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি মিলন
- দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা


