- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» জালালপুর স্কুলের অনুষ্টানে এমপি হাবিবুর রহমান
প্রকাশিত: ০৬. মার্চ. ২০২৩ | সোমবার
আগামীর বাংলাদেশ বির্ণিমানে সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে
দক্ষিন সুরমা প্রতিনিধিঃ
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন- আগামীর বাংলাদেশ বির্ণিমানে সকল মত, পথ ও দলের মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ দেশের মানুষের স্বাধীনতা এনে দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর সত্যিকার অর্থে সোনারবাংলা হিসেবে এই দেশকে পরিনত করছেন তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা। এজন্য বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে সবাইকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
তিনি সোমবার (৬ মার্চ) দক্ষিন সুরমার ঐতিহ্যবাহী জালালপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন ও ৬ষ্ট শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় হাবিবুর রহমান হাবিব এমপি আরো বলেন-জালালপুরে কারিগরি কলেজ প্রয়োজন রয়েছে। আমরা দক্ষিণ সুরমায় আরো কয়েকটি কারিগরি কলেজ করছি। মহিলা কারিগরি কলেজ হয়েছে। নারী শিক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। এসএসসি পাশের পর যাতে শিক্ষার্থীরা ঝরে না যায় সেজন্য নানামুখী শিক্ষাব্যবস্থা গ্রহন করা হয়েছে।
তিনি বলেন, সিলেট শিক্ষাক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে রয়েছে। সেটি আমরা সবাই অনুধাবন করছি। এজন্য স্কুল পর্যায় থেকে শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে। কেউ যাতে ঝরে না যায় সেদিকে নজর রাখতে হবে। আর শিক্ষার্থীদেরকে ভার্চ্যুয়াল জগত ছেড়ে শিক্ষা গ্রহনে মনযোগী হতে হবে। এজন্য তিনি অভিভাবদের আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দক্ষিন সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারন শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার উপর অনেক গুরুত্ব দিয়েছেন। এসএসসি পাশ করে যাতে গ্রামের শিক্ষার্থীরা কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে পারে সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে। অচিরেই জালালপুর উচ্চ বিদ্যালয়েও কারিগরি শিক্ষা কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ খসরুল হোসেনের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মতিউর রহমান, এম সাইফুর রহমান টেকনিক্যাল ও বিএম কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান শুয়েব, জালালপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেলী কর, দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও এডিশনাল পিপি শামীম আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শহীদুর রহমান শাহীন ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েস আহমদ। অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- জালালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীমান ব্রত পাল।
এছাড়া মানপত্র পাঠ করেন, নবম শ্রেনীর শিক্ষার্থী সুমাইয়া আনজুম ঈশিতা, শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দশম শ্রেনীর শিক্ষার্থী আতিয়া সুলতানা মাদেহা ও শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা মোছা. মমতাজ বেগম ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন- মো. ছয়ফুল আলম।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯৯ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- হবিগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- ছাতকের পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে মাছ লুটপাট, কৃষি ও হুমকিতে মৎস্যসম্পদ!
- শিক্ষাঙ্গনের শান্তি ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে : ভিসি ড. মোজাম্মেল


