- মে মাসে সিলেটের সড়কে ৫১ জনের প্রাণহানী
- সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র্যালি
- সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন
- সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ
- দেশের স্বার্থ বিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করুন : সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী চিন্তাধারাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ : ইমদাদ হোসেন চৌধুরী
- সিলেটে মৎস্য অধিদপ্তরের অবহিতকরণ সভা
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষে রেজিষ্ট্রেশন কার্যক্রম এর উদ্বোধন
» ৩য় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ান ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্র
প্রকাশিত: ১৭. ফেব্রুয়ারি. ২০২৩ | শুক্রবার
স্টাফ রিপোর্টারঃ
ফুটবলের পুরুষ দলের তুলনায় মেয়েরা অনেকদূর এগিয়ে গিয়েছে – মাহি উদ্দিন আহমদ সেলিম। বাফুফ’র কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম বলেছেন, আমাদের দেশের ফুটবল খেলায় নারী ফুটবল দল অনেকদূর এগিয়ে গেছে। সেই তুলনায় পুরুষ ফুটবল টিম পিছিয়ে রয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলাকে খুব ভালোবাসেন, সময় পেলে তিনি স্টেডিয়ামে নিজে উপস্থিত হয়ে খেলাধুলাকে উৎসাহিত করেন। ঐতিহাসিক ইছরাব আলী হাই স্কুল ও কলেজ মাঠে আজ ফুটবলের গণজাগরণ দেখে আনন্দিত হচ্ছি। ৩য় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের মত বড় বড় ফুটবল খেলার প্রতিযোগিতার আসর সৃষ্টি করুন। আমাদের পক্ষ থেকে সর্বোচ্ছ সাহায্য ও সহযোগিতা করা হবে। দক্ষিণ সুরমায় খেলাধুলায় হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। তিনি দক্ষিণ সুরমার সিসিকের ৪০নং ওয়ার্ডের কুচাইয়ে ‘৩য় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলার পুরস্কারের বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল তিনটার সময় নগরীর ইছরাব আলী হাই স্কুল ও কলেজ মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. শামিম আহমদ এর সভাপতিত্বে ও ইব্রাহিম খলিল, তালহা আহমদ ও নাহিদ আহমদ এর পরিচালনায় বিশেষ হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জাযগীরদার, স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের উপদেষ্টা সৈয়দ আলী আজম মুকুল, গোলাপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, সাবেক কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, সমাজ সেবক ও ক্রীড়ানুরাগী বজলুর রহমান ফয়েজ, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নু, সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া শিপলু।
এ সময় উপস্থিত ছিলেন ইছরাব আলী হাই স্কুল ও কলেজের অধ্যক্ষ সাহাবুদ্দিন আহমদ, বিশিষ্ট মুরব্বি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম হাফিজ লোহিত, বিশিষ্ট মুরব্বি হাসান মাহমুদ মসরু, জনতা ক্লাবের সহ সভাপতি মাহমুদ হোসেন শাহিন, বিশিষ্ট সমাজসেবী জমির উদ্দিন, নিজাম উদ্দিন ইরান, শাহজাহান আহমদ, জনতা ক্লাবের সাধারণ সম্পাদক সাদেক আহমদ, সোনালী অতীতের এহতেশামুল হাসান লয়েছ, আব্দুল আহাদ, ফখরুল ইসলাম, স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা ইকবাল হোসেন মিঠু, আব্দুল আলীম, নুরুল আলম সুকন, সালমান আহমদ রিমন, ওহিদুল ইসলাম, এমরান আহমদ, বুলবুল আহমদ, মীর , জাকারিয়া আহমদ, আফজল হোসেন প্রমুখ।
সিলেট জেলার ৩২টি সেরা ফুটবল টিমের অংশগ্রহনে ফাইনালে সিলেট ড্রিকিং ওয়াটারকে ১-০ গোলে হারিয়ে ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্র চ্যাম্পিয়ান হওয়ার গৌরব লাভ করে। চ্যাম্পিয়ান টিম একটি মোটরসাইকেল ও নগদ অর্থ ও রানার্সআপ টিম একটি ফ্রীজ পুরস্কার লাভ করে।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৭ বার
সর্বশেষ খবর
- মে মাসে সিলেটের সড়কে ৫১ জনের প্রাণহানী
- সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র্যালি
- সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন
- সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সৈয়দ লায়েক দ্বিতীয় উন্মুক্ত একক ক্যারম প্রতিযোগীতা শুরু
- সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
- প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বিজয়ী বালকদলকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীরর অভিনন্দন
- আন্তঃকলেজ বিতর্কে চ্যাম্পিয়ন স্কলার্সহোম মেজরটিলা কলেজ
- মেসার্স এসএমপি স্পোর্টস এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা


