শিরোনামঃ-

» যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ’র সহযোগিতায় শিশু-কিশোর প্রতিযোগিতা

প্রকাশিত: ০৯. ফেব্রুয়ারি. ২০২৩ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ এর পারস্পরিক সহযোগিতায় সিলেট সিটি কর্পোরেশন এলাকায় শিশু-কিশোর কাবাডি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) নগরীর শিবগঞ্জস্থ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে, সিলেট সিটি কর্পোরেশনের বাস্তবায়নে এবং সিলেট জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা  হয়।

Manual5 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের ২০নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: আজাদুর রহমান আজাদ এর সভাপতিত্বে ও সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার সহ-সভাপতি আব্দুল আহাদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা মহিউদ্দিন শীরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহিনা আক্তার।

Manual1 Ad Code

সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বেগম, সিলেট সিটি কর্পোরেশনের স্কাউট জোনের সাধারণ সম্পাদক মো: ওয়াহিদুল হক, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, ক্রীড়া শিক্ষক মজিদ রহমান মজিদ, ইউনিসেফ বাংলাদেশ এর সদস্য শফিকুল ইসলাম, পলাসী মজুমদার, তাসলিমা বেগম, আকলিমা আক্তার আখি।

Manual2 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন হাসান আল মাহমুদ।

গীতাপাঠ করেন পমি মল্লিক। কাবাডি খেলায় সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ছেলে ও মেয়ে চ্যাম্পিয়ন হয়। বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছেলে ও মেয়ে রানারআপ নির্বাচিত হন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩১০ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031