শিরোনামঃ-

» সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ২৭. জানুয়ারি. ২০২৩ | শুক্রবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual5 Ad Code

সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে এ মেলা।

Manual3 Ad Code

শুক্রবার (২৭ জানুয়ারি) সিলেট উপশহর আই ব্লক মাঠে মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

জেলার ব্যবসা প্রসার ও চিত্তবিনোদনের কথা চিন্তা করে এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মেলার সার্বিক ব্যবস্থাপনায় থাকা মণিপুরী তাঁতী শিল্প জামদানি ও বেনারশি কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল গফফার।

ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সহ সভাপতি মাওলানা খায়রুল হোসেন, প্রাক্তন সভাপতি ও পরিচালক হাসিন আহমদ, পরিচালক আলিমুছ ছাদাত চৌধুরী, সদস্য মোঃ জহির হোসেন, কাপ্তান হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনসহ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩২৯ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930