- পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে সিসিক-এসএনভি
- রথযাত্রা উপলক্ষে অনুদান বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- প্রাণ ফিরে পাচ্ছে সিলেটের খোজারখলা পুকুর
- প্রবীণ আলেমে দ্বীন ও শায়খুল হাদীস মাওলানা ফজলুল হক খান (বারহালী হুজুর) ইন্তেকাল
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- নতুন ডিসির হাতে রথযাত্রার নিমন্ত্রণ তুলে দিলেন মহারাজ
- সিলেট মহানগরীর হিজড়া ও ভিক্ষুকদের চাঁদাবাজি বন্ধের দাবীতে সমাজকল্যাণ মন্ত্রী ও জেলা সমাজসেবা উপপরিচালককে স্মারকলিপি
- সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন ও আরসিসি ড্রেন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট জেলা পরিষদ প্রশাসকের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বাণিজ্য মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান
- গোলাপগঞ্জ-বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত
» মুহিবুর রহমান একাডেমির পিঠা উৎসব
প্রকাশিত: ২১. জানুয়ারি. ২০২৩ | শনিবার
স্টাফ রিপোর্টারঃ
সিলেট নগরের দরগাহ মহল্লায় অবস্থিত মুহিবুর রহমান একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল পিঠা উৎসব ২০২৩।
শনিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উৎসবের উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মুহম্মদ আবদুল ওয়াহাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসমানীনগর-বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, পায়রা সমাজকল্যাণ সংঘের সম্পাদক আব্দুর রহমান দুদু, দরগা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কবির চৌধুরী, শিক্ষানুরাগী মো. ইয়াহইয়া, মদনমোহন কলেজের সমাজকর্ম বিভাগের প্রধান আবুল কাশেম।
মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান ও একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরীর উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন।
প্রধান অতিথি মুহম্মদ আবদুল ওয়াহাব তাঁর বক্তব্যে বলেন, মুহিবুর রহমান একাডেমি শিক্ষা ও সংস্কৃতি চর্চায় একটি রোল মডেল।
তিনি বলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমানের দূরদর্শিতায় ইতোমধ্যে একাডেমি সারস্বত সমাজের দৃষ্টি আকর্ষণে সমর্থ হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, একদিন এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সারাবিশ্বে ছড়িয়ে পড়বে এবং বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে।
উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ বলেন, এই প্রতিষ্ঠান আমাদের প্রাণের প্রতিষ্ঠান। এখানে এরকম মনোমুগ্ধকর অনুষ্ঠানে আমরা বারবার আসতে চাই। আলম খান মুক্তি তাঁর বক্তব্যে বলেন, এমন বিশাল ও আড়ম্বরপূর্ণ পিঠা উৎসব আগে চোখে পড়েনি। বাঙালির ঐতিহ্যকে লালনের জন্য তিনি প্রতিষ্ঠানের প্রশংসা করেন।
তিনি বলেন, আশা করি প্রতিষ্ঠানটি তার এমন সুন্দর আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখবে।
তাছাড়া বক্তব্য রাখেন, পায়রা সমাজকল্যাণ সংঘের সম্পাদক আব্দুর রহমান দুদু, দরগা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কবির চৌধুরী।
একাডেমির উপাধ্যক্ষ মো. ইমদাদ উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান অতিথি, অভিভাবক, স্টলমালিক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, মুহিবুর রহমান একাডেমি শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে সকলের সহযোগিতায় বহুদূর এগিয়ে যেতে চায়।
সকাল থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে পিঠা উৎসব। ৩২টি স্টলের অংশগ্রহণে জমজমাট এই উৎসবে বিপুল জনসমাগম ঘটে। আগত ক্রেতা ও বিক্রেতারা সন্তুষ প্রকাশ করে বলেন এরকম পরিচ্ছন্ন সুন্দর অনুষ্ঠানে তারা বারবার আসতে চান।
অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্য থেকে সেরা তিনটি স্টলকে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে রাত সাড়ে ৮টায় উৎসব সমাপ্ত হয়। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও সিলেট সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী।
এই সংবাদটি পড়া হয়েছে ২৬৬ বার
সর্বশেষ খবর
- পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে সিসিক-এসএনভি
- রথযাত্রা উপলক্ষে অনুদান বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- প্রাণ ফিরে পাচ্ছে সিলেটের খোজারখলা পুকুর
- প্রবীণ আলেমে দ্বীন ও শায়খুল হাদীস মাওলানা ফজলুল হক খান (বারহালী হুজুর) ইন্তেকাল
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে সিসিক-এসএনভি
- রথযাত্রা উপলক্ষে অনুদান বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- প্রাণ ফিরে পাচ্ছে সিলেটের খোজারখলা পুকুর
- প্রবীণ আলেমে দ্বীন ও শায়খুল হাদীস মাওলানা ফজলুল হক খান (বারহালী হুজুর) ইন্তেকাল
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন


