- আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব অনুষ্ঠান
- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- যুব জাগরণের ডাক; ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল
- সড়ক ও জনপথ বিভাগ এবং সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির
- ডিএইচএমএস উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ
- জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার পথচলার শক্তি : কয়েস লোদী
- বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান
- এনজেএল হাসপাতালের উদ্যোগে ওয়ার্ল্ড হেড-নেক ক্যান্সার ডে পালিত
- এবার গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের স্বাস্থ্যে চোখ এমপি এমরান আহমদ চৌধুরীর
» দিরাই এসোসিয়েশন সিলেটের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত: ৩০. ডিসেম্বর. ২০২২ | শুক্রবার
গ্রামীণ জনগণের প্রতি গুরুত্ব দিতে হবে : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি
স্টাফ রিপোর্টারঃ
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আমাদেরকে গ্রামীণ মানুষের প্রতি গুরুত্ব দিতে হবে। কারণ তাদের অধিকাংশই খেটে খাওয়া মানুষ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারী, নাড়ি ও গ্রামীণ মানুষের প্রতি টান রয়েছে। তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে আমি এটা বুঝেছি। বাংলাদেশ সরকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
ইতোমধ্যে বৃহত্তর সুনামগঞ্জের জন্য অনেক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। সুনামগঞ্জবাসীদের স্বপ্ন পূরণে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করেছে। আমাদের এসোসিয়েশন গুলো যদি তাদের অবস্থান থেকে কাজ করে, তবে গ্রামীণ মানুষের জীবনমান আরো বেশি উন্নত হবে।
সিলেটে অবস্থানরত দিরাইবাসীদের প্রিয় সংগঠন ‘দিরাই এসোসিয়েশন সিলেট’-এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসোসিয়েশনের সভাপতি মোঃ রাব্বী কামাল চৌধুরীর সভাপতিত্বে শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকাল ৫টায় নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: সুমন চৌধুরীর স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে সিলেট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ও এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক রিংকু তালুকদারের সঞ্চালনায় উপদেষ্টাদের পক্ষে বক্তব্য রাখেন মাউশি সিলেট অঞ্চলের পরিচালক এম এ মান্নান খান,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রানী নাগ, এমসি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম, ইন্জিনিয়ার সলিল বরন দাস, প্রভাষক মো: রেজাউর রহমান,দক্ষিণ সুরমা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সুমন রায়, এসোসিয়েশনের কার্যকরী সদস্য বিশিষ্ট ব্যবসায়ী গুলজার আহমদ । অতিথিদের ফুল দিয়ে বরন করেন এডভোকেট সোয়েব আহমদ চৌধুরী, মো: মঈনুল ইসলাম জুবের,স্বাগতম দাস,সুমিত্রা রায়, সার্জেন্ট (অব:) আবুল হোসেন, সব্যসাচী রায়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, সাখাওয়াত চৌধুরী এবং গীতা পাঠ করেন এডভোকেট প্রণয় কান্তি চক্রবর্তী। অনুষ্ঠানে অভিষেক স্মারকের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপিসহ অতিথিবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, একজন সত্যিকার জনপ্রতিনিধি কখনো বিভাজন সৃষ্টি করেন না। আমাদের মাননীয় পরিকল্পনামন্ত্রী সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কখনো বিভাজন সৃষ্টি করেননি। বরং তাঁর কাছে যখনই গিয়েছি তিনি আন্তরিকভাবে আমাকে সহযোগিতা করেছেন। সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নে তাঁরও বিশেষ অবদান রয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৮ বার
সর্বশেষ খবর
- আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব অনুষ্ঠান
- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- যুব জাগরণের ডাক; ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল
- সড়ক ও জনপথ বিভাগ এবং সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর