- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
- ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে : সিসিক প্রশাসক
- সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
- ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
- তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করে সুস্থ সমাজ গড়তে চায় সরকার : নাসিম হোসাইন
- সর্বদা পরিবহন শ্রমিকদের পাশে আছে সরকার : সিসিক প্রশাসক
- জনগণের ভালোবাসা নিয়ে শেওলা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান খন্দকার অলিউর রহমান নাসির
- সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন
- সিলেটে দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতি
» সিলেটে তিন দিনব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধন
প্রকাশিত: ২৮. ডিসেম্বর. ২০২২ | বুধবার
স্টাফ রিপোর্টারঃ
‘বাংলাদেশ সৃজনশীল ইসলামি পুস্তক প্রকাশক সমিতি’র উদ্যোগে ও ‘সিয়ানাহ ট্রাস্ট’র ব্যবস্থাপনায় সিলেটে ৩ দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। ২৮-৩০ ডিসেম্বর (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) মহানগরের কুমারপাড়াস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে বইমেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
এ উপলক্ষে বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বইমেলার আয়োজক কমিটি।
সিলেট জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস- বিশিষ্ট শায়খ মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ির সভাপতিত্বে এবং কবি-মুহতামিম মীম সুফিয়ান ও মাওলানা আহমেদ জাকারিয়ার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, ভাষাসৈনিক অধ্যক্ষ মসউদ খান, সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহিনূর পাশা চৌধুরী, মাওলানা আতাউল হক জালালাবাদী, অধ্যক্ষ লুৎফুর রহমান হুমায়দী, মাওলানা শাহ নযরুল ইসলাম, মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা শাহ মমশাদ, মাওলানা ফখরুয যামান, মাওলানা আহমদ কবীর বিন আমকুনী, মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা তালেবুদ্দিন শমশেরনগরী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা মনজুরে মাওলা, মাওলানা ইমদাদুল হক নুমানী, মাওলানা এহতেশামুল হক কাসেমী, মাওলানা সৈয়দ সালিম কাসেমী, মুফতি জিয়াউর রহমান ও মাওলানা আসাদ বিন সিরাজ।
অনুষ্ঠানে বক্তারা বলেন- ইসলামি সভ্যতা, সংস্কৃতি ও প্রাচীন ইতিহাস বিভিন্ন প্রজন্মের কাছে তুলে ধরতে এমন বইমেলার বিকল্প নেই। তথ্যপ্রযুক্তির উৎকর্ষতার আমাদের বই থেকে দূরে সরিয়ে দিচ্ছে। একটি ভালো বই একজন মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর ইসলামি বই তো আদর্শ জীবন গড়ার অন্যতম মাধ্যম।
এমন একটি বইমেলা সিলেটবাসীকে উপহার দেওয়ার জন্য ‘বাংলাদেশ সৃজনশীল ইসলামি পুস্তক প্রকাশক সমিতি’র প্রশংসা করেন বক্তারা।
আলোচনা শেষে উদ্বোধনী অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিবৃন্দকে আয়োজক কমিটির পক্ষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বইমেলা আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছেন সিলেটের সচেতন আলেমসমাজ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৮৩ বার
সর্বশেষ খবর
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
- ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে : সিসিক প্রশাসক
- সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
- ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর