শিরোনামঃ-

» আলীয়া মাদরাসা মাঠে গণসমাবেশস্থল পরিদর্শনে কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দ অবরোধ, ধর্মঘট দিয়ে সিলেটের গণসমাবেশ ঠেকানো যাবে না : টুকু

প্রকাশিত: ১৭. নভেম্বর. ২০২২ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual2 Ad Code

কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, বিএনপির সমাবেশ ঠেকাতেই সিলেটে পরিবহণ ধর্মঘট দেওয়া হয়েছে, তবে অবরোধ-ধর্মঘট করে গণসমাবেশ ঠেকানো যাবে না। সকল বাধা উপেক্ষা করে ১৯ নভেম্বরের সমাবেশে মানুষের ঢল নামবে।

Manual3 Ad Code

সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে শতশত নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। এ সময় শান্তিপূর্ণ সমাবেশ সফল করতে হয়রানি বন্ধের আহ্বান জানান তিনি।

তিনি বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে সিলেটের ঐতিহাসিক আলীয়া মাদরাসা মাঠে আগামী ১৯ নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থল পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual6 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেন সহ বিপুল সংখ্যাক যুবদল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৩ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930