- শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি
- রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এমপি এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে দোয়া ও গণভোজ
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভা
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজন
- সিলেটে গরীব ও দুস্থদের মাঝে সরকারী ঈদ সহায়তা বিতরণ
- দক্ষিণ সুরমায় জুলাই শহীদ শাহাজাহানের পরিবারের পাশে জামায়াত
- বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে দক্ষিণ সুরমায় সংবর্ধনা প্রদান
- সিলেটবাসীকে মহানগর জামায়াতের ঈদুল আযহার শুভেচ্ছা
- সিলেটবাসীকে মাওলানা হাবিবুর রহমানের ঈদুল আযহার শুভেচ্ছা
» আলোর ধারা পাঠশালা আয়োজিত তারুণ্যের মেলা-২০২২ সম্পন্ন
প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০২২ | বুধবার
মানুষের জীবনে চাওয়া পাওয়ার ব্যাপ্তি সীমিত হওয়া দরকার : কুতুব উদ্দিন
স্টাফ রিপোর্টারঃ
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক কুতুব উদ্দিন বলেছেন, সুখ কিংবা আনন্দ মূলত মস্তিষ্ক নির্ভর। কোটি টাকার ফ্ল্যাটে অনেকে আনন্দ পান না, আবার একজন রিক্সাচালক ফুটপাতে তৃপ্তির ঘুম দিতে পারেন। জীবনে সুখী হতে হলে কয়েকটি জিনিস আয়ত্ত্ব করতে হয়। চাওয়া পাওয়ার ব্যাপ্তি সীমিত রাখা, খেলাধুলা করা, ভালো বই পড়া, মিথ্যা কথা না বলা এবং অবৈধ পথে উপার্জন না করলে সুখ নিজেই এসে ধরা দেয়। তিনি বলেন, বয়ঃসন্ধিকাল কিশোর-কিশোরীদের জীবনের গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে অনেকেই পর্ণোগ্রাফি কিংবা হস্তমৈথুনের মতো ক্ষতিকর ব্যাপারে অভ্যস্ত হয়ে যায়। ফলে ভবিষ্যৎ জীবন ভয়াবহ হুমকির সম্মুখীন হয়। এজন্য সবাইকে মোবাইল ব্যবহারে সতর্ক হতে হবে।
আরএইচস্টেপ এর উদ্যোগে আলোর ধারা পাঠশালা আয়োজিত তারুণ্যের মেলা-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বুধবার (১৬ নভেম্বর) সকালে নগরীর অভিজাত একটি হোটেলে আরএইচস্টেপ এর রিসার্চ অফিসার তিথি রানী সরকারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন আরএইচস্টে এর উপ-পরিচালক (প্রোগ্রাম) ডা. এলভিনা মোস্তারী।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে আলোর ধারা পাঠশালার কার্যক্রম তুলে ধরেন, তিথি রাণী সরকার। এতে বলা হয়, বই বিমুখ প্রজন্মকে বইমুখী করাই আলোরধারা পাঠশালার মূল আয়োজন। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এখানে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রদান করা হয়।
পাশাপাশি কিশোর-তরুণ-যুবাদের জন্য বিভিন্ন বিষয়ে দক্ষতা প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়। পাঠশালা আরএইচস্টেপ যাত্রা শুরু হয় ২০১৮ সালে এবং বর্তমানে গাইবান্ধা, ঢাকার সাভার, সিলেট এবং নড়াইলে ৪ টি পাঠশালা রয়েছে।
আরএইচস্টেপের কনসালটোন্ট প্রোগ্রাম মো. মাসুদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহিনা আক্তার, সিলেট সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, আরএইচস্টেপ সিলেটের ইউনিট ম্যানেজার নিহার রঞ্জন দাস।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক সাবিনা ইয়াসমিন, প্রবাল কান্তি ভট্টাচার্য, শিক্ষক পুখরাজ মৌলি সুলতানা, অভিভাবক আব্দুন নূর প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন শ্রেণির কিশোর কিশোরীদের নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্যানেল আলোচনার বিষয়বস্তু ছিল বয়ঃসন্ধিকাল। এতে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ডা. এলভিন মোস্তাারী। আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষার্থী মেহেদী হাসান, মারজান চৌধুরী, ইমন সিংহ, সানজিদা আক্তার মুক্তা ও রুকসানা বেগম। আলোচনা শেষে আলোরধারা পাঠশালার বন্ধুদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৩ বার
সর্বশেষ খবর
- শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি
- রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এমপি এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে দোয়া ও গণভোজ
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভা
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর