- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী উপহার পেল সুবিধা বঞ্চিত শিশুরা
প্রকাশিত: ০৫. নভেম্বর. ২০২২ | শনিবার
স্টাফ রিপোর্টারঃ
পরিবেশবাদী সংগঠন ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সিলেট নগরীর বাগবাড়িস্থ সরকারী ছোটমণি নিবাসের শিশুদেরকে সাথে নিয়ে কেক কেটে ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশনের সিলেটের প্রধান সমন্বয়ক আয়কর আইজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম ছোটমণি নিবাসের শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ সহ ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে প্রাদান করেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের দৈনিক একাত্তরের কথা এর উপ-সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মইন উদ্দিন আহমদ, সমাজকর্মী লক্ষি কান্ত সিংহ, ফটোসাংবাদিক সৈয়দ সুজন, ডিবিসি চ্যানেল সিলেট অফিসের ক্যামেরাপার্সন মোজাম্মেল হক, আব্দুল্লাহ আল মাহবুব, এবিএম সারওয়ারসহ ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশনের অনান্য সদস্যবৃন্দ। ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন ও সহযোগিতা সংগঠন গরিব ফাউন্ডেশনের করোনা কালীন বিভিন্ন সামাজিক কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন অতিথিবৃন্দ।
সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন অত্যন্ত আনন্দদায়ক এবং এ সংগঠন আগামী দিনগুলোতে সমাজিক উন্নয়নে কাজ করে যাবে বলে জানান আমিনুল ইসলাম।
উল্লেখ্য, ২০১৯ সালের ১ নভেম্বর প্রতিষ্ঠা হওয়া ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন সারাদেশে ১৩টি ইউনিটের মাধ্যমে “ক্লিন এন্ড গ্রিন বাংলাদেশ (সিজিবি)” নামে একটি সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রকৃতি ও মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭১ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


