শিরোনামঃ-

» দৈনিক একাত্তরের কথা’র বিরুদ্ধে মামলা, সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা

প্রকাশিত: ০৩. নভেম্বর. ২০২২ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ

সিলেট থেকে প্রকাশিত দৈনিক একাত্তরের কথা’র প্রকাশক নজরুল ইসলাম বাবুল, উপসম্পাদক মঈন উদ্দিন, বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু ও স্টাফ ফটোজার্নালিস্ট মিঠু দাস জয়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করায় সিলেট অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ দৈনিক একাত্তরের কথা পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তারা বলেন, স্বাধীন মতপ্রকাশের পথ রুদ্ধ করার এটি একটি অপতৎপরতা। এ ধরণের মামলা মোকদ্দমা করে সাংবাদিকদের আটকানো যাবে না। দেশ এবং সমাজের স্বার্থে অন্যায়-অবিচার-অনিয়মের কথা সাংবাদিকদের কলমে বেরিয়ে আসবেই এটা কেউ বন্ধ করতে পারবে না।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31